KMC Recruitment 2026

কাউন্সিলর নিয়োগ করতে চলছে কলকাতা পুরসভা, ৩৩ জন প্রার্থী পাবেন সুযোগ

চুক্তির ভিত্তিতে ৩৩ জনকে নিয়োগ করা হবে এই পদে। প্রতি মাসে ২২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মনোবিজ্ঞান, সমাজবিদ্যা, সমাজসেবা বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৫:০৩
কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভা। ছবি: সংগৃহীত।

কলকাতা পুরসভার তরফে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি পুরসভার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিস অফ দ্য চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসারের তরফে এই নিয়োগ।

Advertisement

কাউন্সিলর পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে ৩৩ জনকে নিয়োগ করা হবে এই পদে। প্রতি মাসে ২২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মনোবিজ্ঞান, সমাজবিদ্যা, সোশ্যাল ওয়ার্ক বিষয়ে স্নাতক যোগ্যতা থাকা চাই। কম্পিউটারের এমএস অফিসের কাজ জানা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকলে অগ্রাধিকার মিলবে। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে কলকাতা পুরসভার ওয়েবসাইটে (https://www.kmcgov.in/) যেতে হবে। হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণ করা প্রয়োজন। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ২ মার্চ থেকে ১৮ মার্চের মধ্যে জমা দেওয়া দরকার। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা পুরসভার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন