Psychiatrist Recruitment 2026

পড়ুয়াদের মানসিক সুস্থতা বজায় রাখতে প্রয়োজন বিশেষজ্ঞ, কী ভাবে আবেদন করবেন?

পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আধিকারিক থেকে কর্মী— সবার মানসিক সুস্থতা বজায় রাখতে ভিজ়িটিং সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিক্যাল কাউন্সেলর নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৪:০৭

ছবি: সংগৃহীত।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য আলাদা করে কাউন্সেলিং-এর ব্যবস্থা করা হচ্ছে। এই কাজের জন্য চাহিদা বাড়ছে বিশেষজ্ঞদেরও। সরকারি অনুমোদন রয়েছে, এমন বিশেষজ্ঞদের ওই কাজের জন্য নিয়োগ করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, কলকাতা।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ভিজ়িটিং সাইকিয়াট্রিস্ট কিংবা সাইকোলজিক্যাল কাউন্সেলর হিসাবে দক্ষ, অভিজ্ঞ এবং সরকারি অনুমোদনপ্রাপ্ত বিশেষজ্ঞেরা আগ্রহ প্রকাশ করতে পারেন। এ ক্ষেত্রে প্রার্থীর ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর কিংবা সাইকিয়াট্রি বিষয়ে ডক্টর অফ মেডিসিন (এমডি) থাকা প্রয়োজন।

এ ছাড়াও প্রার্থীর মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই) কিংবা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া-র (আরসিআই) পেশাগত অনুমোদন থাকা দরকার। কোনও শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিং করার পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৫৬ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

নিযুক্ত ব্যক্তিকে প্রতি ভিজ়িট পিছু ১,০০০ টাকা দেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ দু’বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। নিযুক্তকে পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আধিকারিক থেকে শুরু করে সব কর্মীকে মানসিক সুস্থতা বজায় রাখার বিষয়ে পরামর্শ দিতে হবে।

ডাকযোগে আগ্রহীরা আবেদন জানাতে পারবেন। আবেদনপত্র ১১ জুনের আগে পাঠানো প্রয়োজন। প্রার্থীদের যোগ্যতা কী ভাবে যাচাই করে নেওয়া হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন