Assistant Professor Recruitment 2026

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ, কোন বিষয় বিশেষজ্ঞেরা পেতে পারেন আবেদনের সুযোগ?

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি), গান্ধীনগর ক্যাম্পাসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৪:০২
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি), গান্ধীনগর।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি), গান্ধীনগর। ছবি: সংগৃহীত।

শিক্ষক নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের তরফে ছ’মাসের চুক্তিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে তাঁকে কাজ করতে হবে। শূন্যপদ ছ’টি।

Advertisement

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি), গান্ধীনগর ক্যাম্পাসের টেক্সটাইল ডিজ়াইন, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল অ্যাকসেসরিজ়, ফ্যাশন কমিউনিকেশন, ডিজ়াইন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের নিয়োগ করা হবে। ওই বিভাগে টেক্সটাইল ডিজ়াইন, আর্টি হিস্ট্রি অ্যান্ড ক্রিটিসিজ়ম, মিউজ়িয়োলজি, আর্কিটেকচার, ফ্যাশন ডিজ়াইন, ভিস্যুয়াল কমিউনিকেশন, ফিল্ম ডিজ়াইন, অ্যানিমেশন বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে চাকরির সুযোগ পাবেন।

অনূর্ধ্ব ৪০ বছর বয়সিদের উল্লিখিত বিভাগের শিক্ষক হিসাবে নিয়োগ করা হবে। তাঁদের জন্য প্রতি মাসে ৫৫ হাজার টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবেন এনআইএফটি কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ডাকযোগে আগ্রহীরা আবেদনপত্র জমা দিতে পারবেন। এ ছাড়াও ই-মেল মারফতও আবেদন পাঠানোর সুযোগ থাকছে। প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ৬ মে।

Advertisement
আরও পড়ুন