viral video

বিশেষ গানে নাচার ইচ্ছা, তরুণের কাছে গেল অনুরোধও, দেখে মেয়েদের উত্তম- মধ্যম দিলেন বাবা! বিয়েবাড়ির ভিডিয়ো ভাইরাল

বিয়ের শোভাযাত্রায় জমকালো পোশাকে সজ্জিত তিন-চার জন তরুণী এসে কাছে থাকা এক তরুণের কানে তাঁদের প্রিয় গান বাজানোর জন্য অনুরোধ করতে থাকে। ঠিক যখন মনে হচ্ছিল এ বার জোরদার নাচ শুরু হবে ঠিক তখনই তাল কেটে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৫:৩৭

ছবি: সংগৃহীত।

ভারতে বিয়ের অনুষ্ঠান মানেই আনন্দ, নাচগান, হই হুল্লোড়। বিশেষ করে বর যখন কনের বাড়িতে যাওয়ার জন্য ঘোড়ায় চ়়ড়ে বা গাড়িতে চড়ে রওনা দেন। তেমনই একটি বিয়েবাড়িতে আত্মীয়স্বজন মিলে বিয়ের শোভাযাত্রায় যাচ্ছিলেন। ডিজে-র উচ্চস্বরের গান, রঙিন আলো, আর নাচের আয়োজনের কোনও খামতি ছিল না। সেজেগুজে হাজির হয়েছিলেন তিন-চার জন তরুণী। এক তরুণের কানে কানে কিছু বলার পর পরই সেখানে হাজির হন এক ব্যক্তি। এর পর যা ঘটল তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি তরুণীরা। সেই ঘটনাই ক্যামেরাবন্দি হয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের শোভাযাত্রাটি রওনা হতে চলেছে। উচ্চস্বরে গান বাজছে। নাচের জন্য সকলেই প্রস্তুত। জমকালো পোশাকে সজ্জিত তিন-চার জন তরুণী এসে কাছে থাকা এক তরুণের কানে তাঁদের প্রিয় গান বাজানোর অনুরোধ করেন। ঠিক যখন মনে হচ্ছিল এ বার জোরদার নাচ শুরু হবে, ঠিক তখনই তাল কেটে যায়। সেই আসরে তরুণীদের বাবা প্রবেশ করেন। আর এর পর যা ঘটে, তা দেখে সবাই হতভম্ব হয়ে যান। সাদা জামা পরা ওই ব্যক্তি সেখানে এসে কোনও কথা না বলে সরাসরি তাঁর মেয়েদের মাথায় চাঁটি মারতে শুরু করেন। তিন জনের মধ্যে এক জন তরুণীর পিঠেও সজোরে চড় মারতে দেখা যায় ওই ব্যক্তিকে। যাঁরা নাচের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাঁদেরও আত্মরক্ষার জন্য পালাতে দেখা যায়। বিয়ের শোভাযাত্রার পরিবেশ পাল্টে যায় মুহূর্তে।

ভিডিয়োটি সতীশ_ঠাকুর নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করার পর বহু বার দেখা হয়েছে। প্রচুর লাইক পড়েছে তাতে। মজার মজার মন্তব্য জমা হয়েছে মন্তব্য বিভাগে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘‘ডিজে-র চেয়েও জোরে বাজনা বাজিয়েছেন বাবা!’’

Advertisement
আরও পড়ুন