viral video

শিশুপুত্রকে কোলে নিয়ে অফিসের ঝক্কি সামলান অবিবাহিত সিঙ্গল ফাদার! তরুণের দায়িত্ববোধকে কুর্নিশ জানাল নেটপাড়া

২৭ বছর বয়সি এক অবিবাহিত সিঙ্গল ফাদার মিটিং ও সন্তানের দেখভাল করার মধ্যে দারুণ সামঞ্জস্য বজায় রেখেছেন। তিনি তাঁর শিশুপুত্রকে নিয়ে কর্মস্থলে যান। পেশাগত দায়িত্ব এবং পিতৃত্বের নানা সমস্যার মধ্যে ভারসাম্য রক্ষা করতে দেখা গিয়েছে তরুণকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১০:৪৫

ছবি: সংগৃহীত।

ধোপদুরস্ত পোশাক পরে অফিসে হাজির তরুণ। কোলে একরত্তি সন্তান। অফিসের কাজ সামলানোর পাশাপাশি পুত্রের দিকে সমান তালে নজর দিয়ে চলেছেন তিনি। এক মুহূর্ত কাছছাড়া করেননি তিনি। অফিসের কাজ সামলানোর পাশাপাশি শিশুর যত্ন নেওয়ার একটি হৃদয়স্পর্শী ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, ২৭ বছর বয়সি এক অবিবাহিত সিঙ্গল ফাদার মিটিং ও সন্তানের দেখভাল করার মধ্যে সামঞ্জস্য বজায় রেখেছেন। তিনি তাঁর শিশুপুত্রকে নিয়ে কর্মস্থলে যান। লুইসাঞ্জেল ভেনেগাস নামের ওই তরুণের শেয়ার করা এই ভিডিয়োয় তাঁকে পেশাগত দায়িত্ব এবং পিতৃত্বের নানা সমস্যার মধ্যে ভারসাম্য রক্ষা করতে দেখা গিয়েছে। এই হৃদয়স্পর্শী ভিডিয়োটি দশ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। সমাজমাধ্যম ব্যবহারকারীরা তাঁর নিষ্ঠার প্রশংসা করার পাশাপাশি একক অভিভাবকত্বের সমস্যা নিয়ে আলোচনা শুরু করেছেন।

ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণ মিটিংয়ে যোগ দেওয়ার পাশাপাশি কাঁদতে থাকা শিশুকে শান্ত করতে থাকেন। তিনি জানান যে, তাঁর কর্মস্থল গ্রাহকদের গাড়ির মালিকানার দলিল সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকে এবং তাঁর পুত্র প্রায় প্রতি দিনই তাঁর সঙ্গে অফিসে যায়। দর্শক তাঁকে একই সঙ্গে একাধিক দায়িত্ব পালন করতে দেখেন। শিশুকে শান্ত করা, ঘুমের সময় ঠিক করা এবং অফিসের কাজ শেষ করা। সন্তানকে সফল ভাবে ঘুম পাড়িয়ে দেওয়ার পর তিনি আবার কাজে ফিরে যান। কিছু ক্ষণ পর আবার কাজে বিরতি দিয়ে পুত্রের সঙ্গে খেলা করেন। তরুণের দায়িত্ববোধ দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই কাজটি সহজ নয়, কিন্তু আপনি হাজার প্রতিকূলতা সত্ত্বেও এগিয়ে যাচ্ছেন এবং সেটাই আসল কথা।”

Advertisement
আরও পড়ুন