WB Govt Job 2026

ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার চাই দার্জিলিঙের প্রশাসনিক বিভাগে, আবেদন করবেন কী ভাবে?

অফিস অফ দ্য চিফ মেডিক্যাল অফিসারের তরফে নিয়োগ করা হয়েছে কর্মী। আয়ুষ বিভাগের তরফে নিয়োগ। প্রতি মাসে ৫০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৩:১৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দার্জিলিং জেলা প্রশাসনে কাজের সুযোগ। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি দার্জিলিং জেলার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

Advertisement

ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার পদে নিয়োগ করা হবে কর্মী। অফিস অফ দ্য চিফ মেডিক্যাল অফিসারের তরফে নিয়োগ করা হয়েছে কর্মী। আয়ুষ বিভাগের তরফে নিয়োগ। প্রতি মাসে ৫০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হেলথকেয়ার ম্যানেজমেন্ট অথবা হিউম্যান রিসোর্স বিষয়ে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি থাকা চাই। সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা থাকতে হবে। তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ২১ থেকে ৬০ বছরের মধ্যে বয়স হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীদের প্রথমে দার্জিলিং জেলার প্রশাসনিক ওয়েবসাইটে (https://darjeeling.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১০ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দার্জিলিং জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন