প্রতীকী ছবি।
পুরুলিয়া জেলা আদালতে চাকরির সুযোগ। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী। সম্প্রতি জেলা আদালতের ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কর্মবন্ধু নিয়োগ করা হবে। শূন্যপদ আটটি। প্রতি মাসে ৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র থাকতে হবে। শারীরিক ভাবে সুস্থ হওয়া প্রয়োজন। প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে। যদি পূর্ব অভিজ্ঞতা থাকে তা হলে অগ্রাধিকার মিলতে পারে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে পুরুলিয়া জেলা আদালতের ওয়েবসাইট (https://purulia.dcourts.gov.in/) থেকেই। সেখানে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১০ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রার্থী বাছাই করা হবে ১৮ এপ্রিল।