Business Analyst Job

কম্পিউটার সায়েন্স পড়ে মিলতে পারে বিজ়নেস অ্যানালিস্ট পদে চাকরি! আর কী যোগ্যতা প্রয়োজন?

বিজ়নেস অ্যানালিস্টের বেতন যেমন ভাল, তেমনই কাজের পরিসরও বিস্তৃত। কী ভাবে নিযুক্ত হওয়া যায় এই পদে? কী পড়াশোনার প্রয়োজন হয়? রইল খুঁটিনাটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৫:২৮
বিজ়নেস অ্যানালিস্ট পদের খুঁটিনাটি।

বিজ়নেস অ্যানালিস্ট পদের খুঁটিনাটি। ছবি: এআই সহায়তায় প্রণীত।

জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ— প্রায় সবই সামাল দিতে হয় বিজ়নেস অ্যানালিস্টকে। কোনও কাজের পরিকল্পনা থেকে বাস্তবয়ান করা পর্যন্ত দায়িত্ব পালন করতে হয় তাঁকে। এই পদে বেতন যেমন ভাল, তেমনই কাজের পরিসরও বিস্তৃত। কী ভাবে নিযুক্ত হওয়া যায় এই পদে? কী পড়াশোনার প্রয়োজন হয়? রইল খুঁটিনাটি।

Advertisement

বর্তমানে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে এই পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বিজ়নেস অ্যানালিস্ট পদে আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি অথবা বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন পদে স্নাতক অথবা স্নাতকোত্তর হতে হবে। বিজ়নেস অ্যানালিসিস বিভাগে তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হয়।

বেতন কত?

সাধারণত বিজ়নেস অ্যানালিস্ট পদে এক থেকে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্নের মাসে ৪০ থেকে ৮০ হাজার টাকা বেতন দেওয়া হয়। তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে মাসে ৭০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত বেতন মিলতে পারে। আর পাঁচ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে বেতন মাসে ১ লক্ষের বেশি হতে পারে।

যদিও ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের বিজ্ঞপ্তিতে কত বেতন দেওয়া হবে, তার কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

চাকরির সুযোগ

সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই এই পদে কর্মী নিয়োগ করা হবে। ডিআইসি আবেদন করতে হলে তাদের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ এপ্রিল।

Advertisement
আরও পড়ুন