CUET UG Admission 2026

কুয়েট ইউজি-র আবেদনপত্রে ভুল! ১০ এপ্রিল পর্যন্ত সংশোধনের সুযোগ দিল এনটিএ

দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য উত্তীর্ণ হতে হয় কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (কুয়েট)। এই প্রবেশিকায় উত্তীর্ণ হলেই মেধাতালিকার ভিত্তিতে সুযোগ মেলে ভর্তি হওয়ার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৩:৪০
কুয়েট ইউজি-র আবেদনপত্রে সংশোধনের সুযোগ দিল এনটিএ।

কুয়েট ইউজি-র আবেদনপত্রে সংশোধনের সুযোগ দিল এনটিএ। — প্রতীকী চিত্র।

ফেব্রুয়ারি মাসেই শেষ হয়েছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (কুয়েট) ইউজি-র আবেদন গ্রহণ প্রক্রিয়া। এক মাসের মধ্যে আবেদন গ্রহণ প্রক্রিয়া নিয়ে ফের বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশানাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের সময় যে সব পড়ুয়া সঠিক ছবি এবং নথি জমা করেননি, তাঁদের আরও একবার সুযোগ দেওয়া হচ্ছে। ফের স্পষ্ট ছবি এবং নথি জমা করার নির্দেশ দিয়েছে এনটিএ।

Advertisement

দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য উত্তীর্ণ হতে হয় কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (কুয়েট)। এই প্রবেশিকায় উত্তীর্ণ হলেই মেধাতালিকার ভিত্তিতে সুযোগ মেলে ভর্তি হওয়ার। ন্যাশানাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে আয়োজন করা হয় এই প্রবেশিকার। এনটিএ জানিয়েছে, আবেদনের সময় অনেক পড়ুয়াই আধারের নথি জমা করেননি, পাশাপাশি স্পষ্ট ছবিও আপলোড করা হয়নি। ফলে নথি যাচাইইয়ে সমস্যা তৈরি হয়েছে। তাই ১০ এপ্রিলের মধ্যে কুয়েট ইউজি-র ওয়েবসাইটে গিয়ে নিজেদের আবেদন প্রক্রিয়ার পোর্টাল থেকে সংশোধন করার সুযোগ দেওয়া হয়েছে।

২০২৬-এর কুয়েট ইউজি হবে আগামী ১১ মে থেকে ৩১ মে-র মধ্যে। সিবিটি মাধ্যমে নেওয়া হবে পরীক্ষা। ভারতের বিভিন্ন শহরের একাধিক পরীক্ষাকেন্দ্রে আয়োজিত হবে। পাশাপাশি, বিদেশের ১৫টি শহরেও পরীক্ষার ব্যবস্থা আয়োজন করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন