IPL 2026

আইপিএলে উইকেট না পাওয়ার হ্যাটট্রিকের হ্যাটট্রিক! বৈভবের হাতে জোড়া ছক্কা খাওয়া বুমরাহের লজ্জার নজির

এ বারের আইপিএলে এখনও উইকেট পাননি জসপ্রীত বুমরাহ। টানা তিনটি ম্যাচ উইকেটহীন থাকলেন তিনি। আইপিএলে আগেও দু’বার টানা তিন বা তার বেশি ম্যাচে উইকেট পাননি বুমরাহ। আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁর এমন নজির রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৭:৩৬
picture of cricket

জসপ্রীত বুমরাহ। ছবি: পিটিআই।

আইপিএলে চেনা জসপ্রীত বুমরাহকে দেখা যাচ্ছে না। মঙ্গলবার বিশ্বের অন্যতম সেরা বোলারের প্রথম বলেই ছয় মেরেছে বৈভব সূর্যবংশী। প্রথম ওভারে ১৫ বছরের ব্যাটারের কাছে আরও একটি ছক্কা খেয়েছেন বুমরাহ। পাশাপাশি একটি লজ্জার হ্যাটট্রিকও করেছেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।

Advertisement

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত কোনও উইকেট পাননি বুমরাহ। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনটি ম্যাচ খেলার পরও কাউকে আউট করতে পারেননি। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩৫ রান দিয়ে উইকেট পাননি। দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২১ রান দিয়ে উইকেট পাননি। মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধে বুমরাহ ৩২ রান খরচ করলেও উইকেট পাননি। অর্থাৎ, টানা তিনটি টি-টোয়েন্টি ম্যাচে উইকেটহীন বুমরাহ।

এমন লজ্জার হ্যাটট্রিক বুমরাহের এই প্রথম নয়। ২০১৬ সালের আইপিএলেও টানা তিন ম্যাচ উইকেটহীন থাকতে হয়েছিল বুমরাহকে। ২০১৪ সালের আইপিএলে টানা চার ম্যাচ উইকেট পাননি তিনি। এই নিয়ে আইপিএলে তিন বার টানা অন্তত তিনটি করে ম্যাচ উইকেটহীন থাকলেন বিশ্বের অন্যতম সেরা বোলার।

২০১৪ সালে চেন্নাই সুপার কিংস (৩৩/০), সানরাইজার্স হায়দরাবাদ (২৪/০), কেকেআর (২৩/০) এবং রাজস্থান রয়্যালসের (২৩/০) বিরুদ্ধে টানা উইকেট পাননি। ২০১৬ সালের আইপিএলে হায়দরাবাদ (৩৫/০), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (২৮/০) এবং পঞ্জাব কিংসের (১৩/০) বিরুদ্ধে উইকেট পাননি। আইপিএলে উইকেট না পাওয়ার হ্যাটট্রিকের হ্যাটট্রিক।

শুধু আইপিএলেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও টানা তিনটি ম্যাচে উইকেটহীন থাকতে হয়েছে বুমরাহকে। ২০১৭-১৮ মরসুমে টানা তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ উইকেট পাননি। তার মধ্যে দু’টি ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং একটি ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন