Fake Lottery Tickets

সেই বর্ধমান! ১০ লক্ষের জাল লটারি টিকিট উদ্ধার, জামালপুর থেকে গ্রেফতার এক

পুলিশ সূত্রে খবর, একটি বৈধ লটারি সংস্থার জামালপুরের ‘সাব-স্টকিস্ট’ পার্থ রায়ের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। অভিযোগ ছিল, দীর্ঘ দিন ধরে রবীন্দ্রনাথ বাগ নামে এক ব্যক্তি জাল লটারি টিকিটের কারবার চালাচ্ছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৬:৪৩

—প্রতিনিধিত্বমূলক ছবি।

জাল লটারি চক্রের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। জামালপুর থানার পুলিশ অভিযানে দশ লক্ষাধিক টাকার জাল লটারি টিকিট-সহ রবীন্দ্রনাথ বাগ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নকল বা জাল লটারির টিকিট।

Advertisement

পুলিশ সূত্রে খবর, একটি বৈধ লটারি সংস্থার জামালপুরের ‘সাব-স্টকিস্ট’ পার্থ রায়ের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। অভিযোগ ছিল, দীর্ঘ দিন ধরে রবীন্দ্রনাথ বাগ নামে এক ব্যক্তি জাল লটারি টিকিটের কারবার চালাচ্ছেন। খোঁজখবর করে অভিযোগের সত্যতা পায় পুলিশ। অভিযানে রবীন্দ্রনাথকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁর ডেরায় তল্লাশি চালিয়ে ১০ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ জাল লটারি টিকিট বাজেয়াপ্ত করেছে পুলিশ।

বর্ধমান দক্ষিণের এসডিপিও অভিষেক মণ্ডল জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জাল লটারি চক্রের সঙ্গে আর কারা জড়িত, সেই বিষয়ে তদন্ত চলছে। চক্রের মূল হোতাদের খুঁজে বার করতে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে রবিবার বর্ধমান আদালতে হাজির করানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ছ’মাসে জামালপুর এলাকা থেকে এ নিয়ে তিন জন জাল লটারি টিকিট বিক্রেতাকে গ্রেফতার করা হল। এর আগে সিআইডি এবং জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পৃথক অভিযানে দু’জনকে ধরা হয়েছিল। তদন্তকারীদের অনুমান, জেলার বিভিন্ন এলাকায় সক্রিয় এই জাল লটারি চক্র।

Advertisement
আরও পড়ুন