Viral Video

‘অনৈতিক কাজ করাচ্ছে’! বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তুলে চাকরির প্রথম দিনেই ইস্তফা চিকিৎসকের

তরুণী চিকিৎসকের অভিযোগ, রোগী নিরাময়ের নামে মুনাফা কামানোর জন্য অনৈতিক কার্যকলাপের সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। লাভের উদ্দেশ্যে ভর্তির প্রয়োজন নেই, এমন রোগীদেরও ভর্তি করে চিকিৎসাধীন রাখা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৭:৩৬
Video claims young doctor resign on her first day of joining

ছবি: এক্স থেকে নেওয়া।

চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিনেই ইস্তফা! বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে এবং ক্ষোভপ্রকাশ করে চাকরি ছাড়লেন তরুণী চিকিৎসক। ওই চিকিৎসকের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

তরুণী চিকিৎসকের অভিযোগ, রোগী নিরাময়ের নামে মুনাফা কামানোর জন্য অনৈতিক কার্যকলাপের সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। ভর্তির প্রয়োজন নেই, এমন রোগীদেরও ভর্তি করে লাভের উদ্দেশ্যে চিকিৎসাধীন রাখা হচ্ছে। ভিডিয়োয় ওই চিকিৎসক অভিযোগ করেন, চিকিৎসার প্রয়োজন নির্বিশেষে প্রায় প্রত্যেক রোগীকে ভর্তি করার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল। হাসপাতালের বিল বাড়ানোর জন্য রোগীদের প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে আইসিইউতে রাখতে বলা হয়েছিল বলেও তাঁর দাবি। আর হাসপাতালের ওই সব কর্মকাণ্ডেই ক্ষুব্ধ হয়ে তিনি পদত্যাগ করছেন বলে দাবি করেছেন তরুণী চিকিৎসক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ওই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘আপডেট.¬_.এক্সপ্রেস’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তরুণী চিকিৎসকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আপনি চিকিৎসকতার আসল অর্থ প্রমাণ করেছেন। আপনার সততাকে সাধুবাদ জানাই।” অন্য এক জন আবার লিখেছেন, ‘‘স্বাস্থ্যসেবার নামে কেলেঙ্কারি চলছে। বিপুল মুনাফার জন্য রোগীদের শোষণ করা হচ্ছে। উচিত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’’

Advertisement
আরও পড়ুন