Extra Marital Affair

পরকীয়া করছে না কি? সন্দেহের বশে স্বামীর ট্রাকের পিছনে ঝুলে পিছু নিলেন বধূ, মাঝরাস্তায় ঘটে গেল অদ্ভুত কাণ্ড

চিনা সংবাদমাধ্যম ‘শিনজ়িয়াং লিগ্যাল ডেলি’র প্রতিবেদন অনুযায়ী, উত্তর-পশ্চিম চিনের শিনজ়িয়াং প্রদেশের বাচু কাউন্টির এক ট্রাফিক পুলিশকর্তা সম্প্রতি এক সন্ধ্যাবেলা একটি ছোট ট্রাক দাঁড় করান। দেখেন, গাড়ির পিছন দিকে কোনও সুরক্ষামূলক সরঞ্জাম ছাড়াই ঝুলছেন এক তরুণী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ০৯:১১
Woman from china swing to husband’s truck to follow him

ছবি: এআই সহায়তায় প্রণীত।

নিশ্চিত পরকীয়া করছে! সন্দেহের বশে স্বামীর পিছু নিয়েছিলেন তরুণী। কিন্তু স্বামীর ট্রাকের গতির সঙ্গে পেরে উঠবেন না বুঝতে পেরে সেই ট্রাকেরই পিছনে ঝুলে পড়লেন। ট্রাকের পিছনে ঝুলতেই ঝুলতেই গেলেন অনেকটা দূর। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে চিনে।

Advertisement

চিনা সংবাদমাধ্যম ‘শিনজ়িয়াং লিগ্যাল ডেলি’র প্রতিবেদন অনুযায়ী, উত্তর-পশ্চিম চিনের শিনজ়িয়াং প্রদেশের বাচু কাউন্টির এক ট্রাফিক পুলিশকর্তা সম্প্রতি এক সন্ধ্যাবেলা একটি ছোট ট্রাক দাঁড় করান। দেখেন, গাড়ির পিছন দিকে কোনও সুরক্ষামূলক সরঞ্জাম ছাড়াই ঝুলছেন এক তরুণী। অবাক হয়ে যান ট্রাফিক পুলিশকর্তা। মহিলাকে জিজ্ঞাসাবাদ করায় তিনি জানান, ট্রাক তাঁর স্বামীর। স্বামীকে বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহ করায় তিনি তাঁর পিছু নেওয়ার সিদ্ধান্ত নেন। স্বামীর ট্রাকের পিছনে ঝুলে ঝুলেই স্বামীর গতিবিধির উপর নজর রাখছিলেন তিনি। অন্য দিকে, স্ত্রীকে ট্রাকের পিছনে ঝুলতে দেখে হতবাক হয়ে যান বধূর স্বামী। পুলিশকে জানান, স্ত্রীর ওই ভাবে ট্রাকে ঝোলার বিষয়ে কিছু জানতেন না তিনি। স্ত্রী তাঁকে সন্দেহ করেন শুনেও চমকে যান।

জানা গিয়েছে, ট্রাকে ঝুলে বিপজ্জনক ভাবে সফর করার জন্য ওই তরুণীকে জরিমানা করা হয়েছে। গাড়ি চালানোর জন্য সতর্ক না থাকার কারণে ৩০ ডলার জরিমানা করা হয়েছে তাঁর স্বামীকেও। ওই ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই চিন জুড়ে হইচই পড়েছে। আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে সমাজমাধ্যমেও।

Advertisement
আরও পড়ুন