Viral Video

বাড়ি ফিরতেই চমক! অবসরপ্রাপ্ত বায়ুসেনা আধিকারিককে বিশেষ সম্মান পুত্রের, ভাইরাল ভিডিয়োয় প্রশংসার ঝড়

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির সামনে গাড়ি থেকে নামছেন এক প্রৌঢ়। তাঁর পরনে ভারতীয় বায়ুসেনার পোশাক। গাড়িটি আসতেই সে দিকে এগিয়ে যান এক যুবক। গাড়ির দরজা খুলে গিয়ে অভ্যর্থনা জানান। স্যালুটও করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৭:৩০
Video shows Son greets father and shows respect after he retires from the Indian Air Force

বাবাকে স্যালুট পুত্রের। ছবি: ইনস্টাগ্রাম।

ভারতীয় বায়ুসেনা থেকে অবসর নিয়েছেন বাবা। বাড়ি ফিরতেই তাঁকে ‘স্যালুট’ জানিয়ে অভিবাদন জানালেন ছেলে। গলায় মালা পরিয়ে বিশেষ সম্মান দিল জন্মদাতাকে। হৃদয়স্পর্শী সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির সামনে গাড়ি থেকে নামছেন এক প্রৌঢ়। তাঁর পরনে ভারতীয় বায়ুসেনার পোশাক। গাড়িটি আসতেই সে দিকে এগিয়ে যান এক যুবক। গাড়ির দরজা খুলে গিয়ে অভ্যর্থনা জানান। স্যালুটও করেন। হাসি ফুটে ওঠে প্রৌঢ়ের মুখে। যুবককে জড়িয়ে ধরেন তিনি। এর পর বাড়ি ঢোকার আগে বায়ুসেনার পোশাকে থাকা ওই প্রৌঢ়ের গলায় মালা পরিয়ে দেন যুবক। এ বার যুবকের সঙ্গে কোলাকুলি করেন প্রৌঢ়। সকলেই আনন্দে মেতে ওঠেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ওই প্রৌঢ় ভারতীয় বায়ুসেনার আধিকারিক। সে দিনই চাকরি থেকে অবসর হয়েছে তাঁর। আর যে যুবক ওই আধিকারিককে স্যালুট করে, গলায় মালা পরিয়ে সম্মান জানিয়েছেন, তিনি তাঁরই পুত্র।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘লক্ষ্য_কি_অন্নু’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘‘ভারতীয় বায়ুসেনায় চাকরি করার জন্য ধন্যবাদ বাবা। তুমি আমাকে কর্তব্য এবং সাহসের প্রকৃত অর্থ শিখিয়েছ।’’ ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর ভাল ভাল মন্তব্য করেছেন নেটাগরিকেরা। দেশের প্রতি কর্তব্যপালনের জন্য বায়ুসেনার আধিকারিককে ধন্যবাদও জানিয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ছেলে যোগ্য সম্মান দিয়েছে বাবাকে। স্যর আপনাকে কুর্নিশ।’’ অন্য এক জন বলেছেন, ‘‘দেশের সেবা করার পাশাপাশি পুত্রকেও সঠিক শিক্ষা দিয়েছেন।’’

Advertisement
আরও পড়ুন