WB Job Vacancy 2024

কেস ওয়ার্কার নিয়োগ করবে দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বিভাগ, বেতন কত?

প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে বয়স থাকতে হবে। বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় চাকরির সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক কার্যালয়ের তরফে কর্মী নিয়োগ করা হবে। অফলাইনে জমা দিতে হবে আবেদনপত্র। কেস ওয়ার্কার পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। তবে এই বিজ্ঞপ্তি শুধুমাত্র মহিলাদের জন্য। প্রতি মাসে ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকা চাই। অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাও থাকা দরকার। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে বয়স থাকতে হবে। বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ৩ অক্টোবর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন