Govt Job 2026

পাওয়ারগ্রিডে প্রয়োজন অফিসার ট্রেনি, আবেদনের জন্য বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে

কোম্পানি সেক্রেটারি বিভাগ কাজ করতে হবে। শূন্যপদ একটি। প্রতি মাসের বেসিক পে হবে ৪০ হাজার টাকা। প্রথমে ট্রেনি অবস্থায় কাজ করবেন প্রার্থী, এরপর তিন বছর থাকবে মেয়াদ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৬:২০
পাওয়ারগ্রিড।

পাওয়ারগ্রিড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে চাকরির সুযোগ। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

অফিসার ট্রেনি পদে নিয়োগ করা হবে। কোম্পানি সেক্রেটারি বিভাগ কাজ করতে হবে। শূন্যপদ একটি। প্রতি মাসের বেসিক পে হবে ৪০ হাজার টাকা। প্রথমে ট্রেনি অবস্থায় কাজ করবেন প্রার্থী, এরপর তিন বছর থাকবে মেয়াদ। আবেদনের জন্য অ্যাসোসিয়েট মেম্বার অফ ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়ার সদস্য হতে হবে। প্রার্থীর বয়স ৩৩ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

কী ভাবে আবেদন করবেন?

পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে (https://www.powergrid.in/) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি জমা দিতে হবে আবেদনমূল্য। ১৯ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Advertisement
আরও পড়ুন