Govt Job Recruitment 2026

৬৬০ জন শিক্ষানবিশ নেবে কোল ইন্ডিয়া লিমিটেড, আবেদন করবেন কী ভাবে?

কমিউনিকেশন-সহ একাধিক বিভাগে নিযুক্তেরা কাজের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রথম এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ যথাযথ ভাবে শেষ করার পর পরীক্ষায় উত্তীর্ণ হলে তাঁদের আরও এক বছর ‘প্রবেশন’-এ রাখা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৬:১২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। রয়েছে একাধিক শূন্যপদ। সম্প্রতি এই মর্মে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থার বিভিন্ন বিভাগে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। এ জন্য ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় ম্যানেজমেন্ট ট্রেনি বা শিক্ষানবিশ পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ রয়েছে ৬৬০টি। সংস্থার সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিস্টেম, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন-সহ একাধিক বিভাগে নিযুক্তেরা কাজের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রথম এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ যথাযথ ভাবে শেষ করার পর পরীক্ষায় উত্তীর্ণ হলে তাঁদের আরও এক বছর ‘প্রবেশন’-এ রাখা হবে। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করবেন কী ভাবে?

কোল ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১১ জুন। আবেদন প্রক্রিয়া সম্পন্নের পর কম্পিউটার বেস্ড পরীক্ষার মাধ্যমে সুযোগ মিলবে কাজের। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

Advertisement
আরও পড়ুন