Oil India Limited Recruitment 2026

অয়েল ইন্ডিয়া লিমিটেড-এ খোঁজ বিশেষজ্ঞের, কোন যোগ্যতায় করা যাবে আবেদন?

দৈনিক বেতন ১০,০০০ থেকে ২০,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৯:২৭
Oil India Limited

অয়েল ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড-এ চাকরির সুযোগ রয়েছে। একটি ক্ষেত্রে অভিজ্ঞ পেশাদার নিয়োগ করা হবে। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

সংস্থায় প্রয়োজন একজন ডোমেন এক্সপার্ট। তাঁকে অয়েল অ্যান্ড গ্যাস ক্রস কান্ট্রি পাইপলাইনস বিভাগে বিশেষজ্ঞের ভূমিকা পালন করতে হবে। চাকরির মেয়াদ দু’বছর। পোস্টিং হবে গুয়াহাটি কার্যালয়ে। প্রয়োজনে অন্যত্রও স্থানান্তর করতে পারে। দৈনিক বেতন ১০,০০০ থেকে ২০,০০০ টাকা।

প্রার্থীদের কোনও নামী তেল ও গ্যাস উৎপাদক সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৬৮ বছর। পাশাপাশি, প্রয়োজন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক যোগ্যতা এবং ন্যূনতম ৩০ বছরের পেশাগত অভিজ্ঞতা।

আগ্রহীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ বাকি নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১০ এপ্রিল। এ বিষয়ে বাকি তথ্য বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন