Vijay Deverakonda Wedding Watch

বিয়ের প্রীতিভোজে সাদামাঠা পোশাকের সঙ্গে হাতে একটি ঘড়ি পরেছিলেন বিজয় দেবেরাকোন্ডা, দাম কত জানেন?

প্রীতিভোজের ওই অনুষ্ঠানে সাদা পোশাকের সঙ্গে গলায় একটি বিছেহার আর হাতে একটি রিস্টলেটের সঙ্গে ওই ঘড়ি পরেছিলেন বিজয়। সব ক’টি অলঙ্কারই ছিল সাদা সোনার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ২১:০৭

ছবি: সংগৃহীত।

বিয়ের দিন প্রচুর সেজে প্রীতিভোজের অনুষ্ঠানে একে বারে সাদামাঠা পোশাক পরে হাজির হয়েছিলেন বিজয় দেবেরাকোন্ডা। কিন্তু আসলে যে সেই সাজ মোটেই সাদামাঠা ছিল না, তার প্রমাণ পাওয়া গেল। দক্ষিণী সংস্কৃতি মেনে সাদা ধুতি বা ভেস্তির সঙ্গে বুক খোলা সাদা কুর্তা আর গায়ে সাদা চাদর নিয়েছিলেন অভিনেতা। হাতে ছিল একটি ঘড়ি। জানা গেল সেই ঘড়িটি রোলেক্সের। আর তার ডায়াল সাদা রঙের সোনা দিয়ে তৈরি।

Advertisement

প্রীতিভোজের ওই অনুষ্ঠানে সাদা পোশাকের সঙ্গে গলায় একটি বিছেহার আর হাতে একটি রিস্টলেটের সঙ্গে ওই ঘড়ি পরেছিলেন বিজয়। সব ক’টি অলঙ্কারই ছিল সাদা সোনার।

রোলেক্সের ওই ঘড়ি একটি বিশেষ সংস্করণের। নাম রোলেক্স সেলিনি হোয়াইট গোল্ড। কালো চামড়ার স্ট্র্যাপের সঙ্গে ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের ডায়ালটি একটু বিমূর্ত ধাঁচের। ভিতরে ছোট্ট কালো চৌকো ডায়াল। এ ঘড়ির নকশা করেছেন তাইল্যান্ডের এক খ্যাতানামী গয়নার নকশাকার পাতসারাভাইপা বোদিরাতনাংকুরা।


এর আগেও বোদিরাতনাংকুরা রোলেক্সের ঘড়ির নকশা করেছেন। তার বাইরে পাটেক ফিলিপের মতো বিলাসবহুল ঘড়িরও নকশা করেছেন ওই তাই নকশাকার। কোনওটি হিরে গাঁথা, কোনওটি সাদা রঙের সোনার, কোনওটির ডায়ালে মুক্তো। কিন্তু প্রত্যেকটিতেই কিছু বিমূর্ত শিল্প প্রকাশ রয়েছে। বোদিরাতনাংকুরার নকশা করা গয়নাও মহার্ঘ্য। তবে বিজয়ের ঘড়িটির দাম যে কোনও গয়নাকে হার মানায়। ভারতীয় মুদ্রায় ওই ঘড়ির দাম কম করে ১১ লক্ষ টাকা


Advertisement
আরও পড়ুন