Project Associate Recruitment 2026

পদার্থবিদ্যায় উচ্চশিক্ষার পর গবেষণার সুযোগ আলিয়া বিশ্ববিদ্যালয়ে, কী ভাবে যোগদান করা যাবে?

আলিয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের একটি প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। ওই প্রকল্পে আর্থিক অনুদান দিয়েছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৮:৪০
আলিয়া বিশ্ববিদ্যালয়।

আলিয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে যোগদানের সুযোগ। ওই বিভাগে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ) অর্থপুষ্ট একটি গবেষণা প্রকল্পে দক্ষ ব্যক্তি নিয়োগ করা হবে। তাঁকে প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে গবেষণা কাজের দায়িত্ব পালন করতে হবে। শূন্যপদ একটি।

Advertisement

পদার্থবিদ্যায় স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। একই সঙ্গে প্রার্থীদের নিউক্লিয়ার ফিজ়িক্সের জ্ঞান এবং পাইথন, ফোরট্যান কিংবা সি++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহারের দক্ষতা থাকতে হবে।

ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। উল্লিখিত পদে নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে ৩১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁকে ১৮ জানুয়ারি, ২০২৭ পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।

আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১০ মার্চ। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement
আরও পড়ুন