DIC Recruitment 2026

ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক অধীনস্থ সংস্থায় কর্মখালি, কোন পদে নিয়োগ?

চুক্তির ভিত্তিতে প্রথমে এক বছরের কাজের মেয়াদ থাকবে, তারপর প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর স্তর উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৯:৫১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন দিচ্ছে কাজের সুযোগ। সেই মর্মে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। নিযুক্তদের কর্মস্থল হবে দিল্লি। যদিও পরে তার পরিবর্তন হতে পারে।

Advertisement

সিনিয়র রিসার্চার নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে প্রথমে এক বছরের কাজের মেয়াদ থাকবে, তারপর প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর স্তর উত্তীর্ণ হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট বিভাগে চার থেকে ছ’বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ জুলাই। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এর ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন