IIT Kharagpur Recruitment 2026

আইআইটি খড়্গপুরে জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা, অর্থ জোগান দেবে কেন্দ্রীয় মন্ত্রক

শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৩৭,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫১
IIT Kharagpur

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণার কাজ হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এমন ঘোষণা করা হয়েছে। প্রকল্পের জন্য অর্থ জোগান দেবে কেন্দ্রীয় মন্ত্রক। জানানো হয়েছে, এ জন্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানে ‘ক্লাইমেন্ট চেঞ্জ অ্যান্ড ওয়াটার রিসোর্সেস পার্পেক্টিভ অ্যানালিসিস অফ কেন-বেটওয়া রিভার বেসিন্স অফ বুন্দেলখন্ড রিজিয়ন’ শীর্ষক প্রকল্পের কাজ হবে। এ জন্য অর্থ জোগান দেবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক।

প্রকল্পের জন্য একজন জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। নিযুক্তের কাজের মেয়াদ থাকবে দু’বছর। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে তাঁর পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৩৭,০০০ টাকা।

আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। পাশাপাশি, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক ডিগ্রি থাকা জরুরি। এ ছাড়াও যোগ্যতার বাকি শর্তাবলি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন