NIBMG Recruitment 2026

কল্যাণীর এনআইবিএমজি-এ গবেষকের খোঁজ, কোন যোগ্যতা থাকলে মিলতে পারে সুযোগ?

মাসিক সাম্মানিক ৭৮,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া খাতে অতিরিক্ত ভাতাও দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৮:১১
NIBMG Kalyani

এনআইবিএমজি, কল্যাণী। ছবি: সংগৃহীত।

মুখের ক্যানসার নিয়ে গবেষণাধর্মী কাজ হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি), কল্যাণীতে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পে অর্থ জোগাবে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। প্রথমে নিযুক্তের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর শর্তসাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে।

প্রকল্পে একজন প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-৩ (নন-মেডিক্যাল) নিয়োগ করা হবে। মাসিক সাম্মানিক ৭৮,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া খাতে অতিরিক্ত ভাতাও দেওয়া হবে।

আবেদনকারীদের বিজ্ঞানে পিএইচডি অথবা ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে স্নাতকোত্তর হতে হবে। প্রয়োজন সাত বছরের পেশাগত অভিজ্ঞতা। প্রার্থীরা এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠিয়ে আবেদন করতে পারবেন। আগামী ৩ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে।

এ বিষয়ে বাকি তথ্য জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন