WB Govt Job Recruitment 2026

পশ্চিম বর্ধমান জেলায় চুক্তিভিত্তিক কর্মীর খোঁজ, কোন কোন পদের জন্য আবেদন গ্রহণ করা হবে?

জেলায় জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের জন্য কর্মী প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২০:১৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

পশ্চিম বর্ধমানের মুখ্য স্বাস্থ্য অধিকর্তার কার্যালয়ের তরফে চাকরির সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, জেলায় চুক্তির ভিত্তিতে একাধিক পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

জেলায় জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের জন্য কর্মী প্রয়োজন। নিয়োগ হবে মেডিক্যাল অফিসার ইন চার্জ, স্পেশ্যালিস্ট, নার্সিং ইন চার্জ, ল্যাব টেকনিশিয়ান, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট এবং স্টোর অ্যাসিস্ট্যান্ট পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৮।

বিভিন্ন পদে আবেদনের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা ৪০, ৬২ বা ৬৭ বছর। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় থাকবে। পদ অনুযায়ী, নিযুক্তদের মাসিক বেতন হবে ১৮,০০০ থেকে সর্বাধিক ৮০,০০০ টাকা।

স্টোর অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে ডিপ্লোমা ইন ফার্মাসি যোগ্যতা এবং কম্পিউটার চালনার দক্ষতাও। বাকি পদগুলিতে আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।

প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের ক্ষেত্রে ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ক্ষেত্রে ১০০ টাকা। আগামী ২৬ মার্চ আবেদনের শেষ দিন।

Advertisement
আরও পড়ুন