Project Work 2026

ইতিহাস নিয়ে গবেষণা! গবেষকের খোঁজ চলছে কল্যাণী বিশ্ববিদ্যালয়, দিতে হবে শুধু ইন্টারভিউ

ইতিহাস বিভাগের গবেষণার কাজের জন্য এই পদে নিয়োগ। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ইন্ডিয়ান কাউন্সিল অব হিস্টোরিকাল রিসার্চ। কাজের মেয়াদ ছ’মাস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৭:৪৯
কল্যাণী বিশ্ববিদ্যালয়।

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

গবেষণা সহায়ক পদে নিয়োগ। প্রতিষ্ঠানের ইতিহাস বিভাগের এই প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ইন্ডিয়ান কাউন্সিল অব হিস্টোরিকাল রিসার্চ। কাজের মেয়াদ ছ’মাস। যদিও প্রয়োজন অনুযায়ী তা বৃদ্ধি করা হতে পারে। প্রতি মাসে ফেলোশিপ হিসাবে দেওয়া হবে ১৭,৬০০ টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইতিহাস বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা স্টেট এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আগামী ২৭ এপ্রিল বেলা ১২টা থেকে ইন্টারভিউ হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন তা জানতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://klyuniv.ac.in/) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। সেখান থেকেই এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন