Young Professional Recruitment 2026

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া খুঁজছে তরুণ পেশাদার, সাইবার সুরক্ষা বা ডেটা অ্যানালিটিক্সে দক্ষতা প্রয়োজন

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) মুম্বইয়ের দফতরে তরুণ পেশাদার (ইয়ং প্রফেশনাল) নিয়োগ করা হবে। তাঁদের প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ১.৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৪:০৭

ছবি: সংগৃহীত।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরুণ পেশাদার নিয়োগ করবে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, মোট ১২ জন ওই পদে কাজের সুযোগ পাবেন। আগ্রহীদের সাইবার সুরক্ষা কিংবা ডেটা অ্যানালিটিক্সের মতো বিষয়ে আগ্রহ থাকা চাই।

Advertisement

ইঞ্জিনিয়ারিং কিংবা বিজ্ঞান শাখার অধীনে সাইবার সুরক্ষা, কৃত্রিম মেধা, তথ্য সুরক্ষা, তথ্যপ্রযুক্তি, রাশিবিজ্ঞান, অর্থনীতি, জননীতি বিশ্লেষণ, ডেটা সায়েন্স, পরিবেশ বিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, ফিনান্স কিংবা সমতুল বিষয়ে পিএইচডি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের কোনও ফিনটেক সংস্থা কিংবা তথ্যপ্রযুক্তি বিভাগে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

নিযুক্তদের বয়স ২১-৩০ বছরের মধ্যে হতে হবে। তাঁদের মুম্বইয়ের দফতরে নিয়োগ করা হবে। নিযুক্তেরা প্রতি মাসে ১ লক্ষ ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। মোট তিন বছরের চুক্তিতে তাঁদের কাজ করতে হবে। তবে ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি পেতে পারে।

আগ্রহীদের ই-মেল মারফত আবেদন জমা দিতে হবে। আবেদনের সময় জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো আবশ্যক। আবেদনের শেষ দিন ৬ জুলাই।

Advertisement
আরও পড়ুন