SSC GD Exam 2026

এসএসসি প্রকাশ করল কনস্টেবল নিয়োগ পরীক্ষার ‘আনসার কি’, নম্বরে আপত্তি জানাবেন কোথায়?

স্টাফ সিলেকশন কমিশনের তরফে জেনারেল ডিউটি বিভাগে কনস্টেবল নিয়োগের পরীক্ষার ‘আনসার কি’ প্রকাশিত হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৪:৫০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

জেনারেল ডিউটি বিভাগে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় বিপুল বিশৃঙ্খলার অভিযোগ স্বীকার করেছিল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। মে মাসের ওই পরীক্ষার ‘আনসার কি’ প্রকাশিত হয়েছে ১৬ জুন। এসএসসি-র ওয়েবসাইট মারফত সংশ্লিষ্ট পরীক্ষার নম্বর দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা।

Advertisement

মে মাসের শেষ সপ্তাহে ওই বিভাগে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছিল। বেশ কিছু কেন্দ্রে পরীক্ষা বাতিল করতে হয়েছিল স্থানাভাবের কারণে।

প্রয়াগরাজ, কানপুর এবং গোরক্ষপুরের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা চলাকালীন অনলাইন হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। তাই দ্রুত সেই কেন্দ্রগুলিতে পরীক্ষা বাতিল করা হয়েছিল। সেই পরীক্ষা পরে ৩১ মে-এর মধ্যে সম্পূর্ণ করেছিল এসএসসি।

সংশ্লিষ্ট পরীক্ষার ‘আনসার কি’ নিয়ে কোনও আপত্তি থাকলে তা জানানোর সুযোগ থাকছে। পরীক্ষার্থীদের ইউজ়ার আইডি এবং পাসওয়ার্ড-এর তথ্য দিয়ে এসএসসি-র ওয়েবসাইট-এ গিয়ে প্রশ্নের নিরিখে আপত্তি জানাতে হবে। এ ক্ষেত্রে কোনও উত্তরের সাপেক্ষে কোনও নথি জমা দিতে চাইলে, তা-ও দেওয়ার সুযোগ থাকছে। এর পর প্রশ্ন পিছু ৫০ টাকা ফি জমা দিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

ওই ফি জমা দেওয়ার রসিদ এবং আপত্তি জানানোর ফর্মটি পরীক্ষার্থীদের সঙ্গে রাখতে হবে। তাঁদের আপত্তি যাচাই করার পর ফাইনাল আনসার কি প্রকাশ করতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন। ২০ জুন পর্যন্ত পরীক্ষার্থীরা আবেদন জানাতে পারবেন।

Advertisement
আরও পড়ুন