Internships 2026

মলিকিউলার ডায়গনস্টিক্স-এ জ্ঞান অর্জনের সুযোগ, ইন্টার্নশিপ করতে পারবেন জীববিজ্ঞানে স্নাতকেরা

সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ডিএনএ, আরএনএ, পিসিআর-সহ ‘মলিকুলার ডায়াগনস্টিকস’-র খুঁটিনাটি বিষয় শেখানো হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৩:১৬

ছবি: সংগৃহীত।

রোগীর শরীরে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন বিশ্লেষণ করে রোগ নির্ণয় করা হয়ে থাকে। এই কৌশল শেখার বিদ্যা অর্জন করা সম্ভব মলিকুলার ডায়াগনস্টিকস-এর মাধ্যমে। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে পড়াশোনা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, মোট ১৫ জনকে ওই প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হবে। গবেষণাগারে কী ভাবে কাজ করতে হবে, কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, নিউসেলিক অ্যাসিড-এর আইসোলেশন সংক্রান্ত খুঁটিনাটি শেখানো হবে তাঁদের।

১৭ জুলাই থেকে ২৮ অগস্ট— ছ’সপ্তাহ ধরে বাছাই করা প্রার্থীদের প্রশিক্ষণ চলবে। আগ্রহীদের স্নাতক স্তরে জীববিদ্যা বিষয়ে পাঠরত হওয়া প্রয়োজন। তবে যাঁরা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, তাঁদেরও প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।

আগ্রহীদের একটি বিবৃতি দিতে হবে, লিখতে হবে কেন তাঁরা এই বিষয় পড়তে চাইছেন, পরবর্তীতে এই বিষয়ে কী ভাবে পেশা নির্বাচন করতে চান। বিজ্ঞপ্তিতে দেওয়া ই-মেল আইডিতে তা পাঠানো প্রয়োজন। ভর্তি হওয়ার সুযোগ পেলে তাঁদের ১২ হাজার টাকা কোর্সমূল্য জমা করতে হবে। ১ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ৩ জুলাই-এর মধ্যে বাছাই করা প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

Advertisement
আরও পড়ুন