Monsoon Hair Care Tips

মাথার ত্বক তেলচিটে অথচ রুক্ষ হয়ে যাচ্ছে চুল! বর্ষার মরসুমে এমন আর কী কী সমস্যা হয়? কেন হয়?

বর্ষার মরসুম এলেই চুল নিয়ে সমস্যা বাড়ে। কারও চুল ঝরা শুরু হয়, কারও আবার হঠাৎ করেই দেখা দেয় খুশকি। কেন বর্ষা এলেই এমন হয়। সমাধানই বা কী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৪:৩২
বর্ষার মরসুম আসতেই চুল নিয়ে হাজার সমস্যা। নেপথ্য কারণ কী?

বর্ষার মরসুম আসতেই চুল নিয়ে হাজার সমস্যা। নেপথ্য কারণ কী? ছবি:শাটার স্টক।

খাতায় কলমে বর্ষা, তবে টানা বৃষ্টি শুরু হয়নি এখনও। বিকেল বা সন্ধ্যায় ঘণ্টা খানেক বৃষ্টি হলেও সকাল থেকেই চড়া রোদ। একে গরম তার উপরে ঘাম। আর তাতেই নানা ধরনের সমস্যা হচ্ছে চুলে!

Advertisement

বর্ষার মরসুম এলেই চুল নিয়ে সমস্যা বাড়ে। কারও চুল ঝরা শুরু হয়, কারও আবার হঠাৎ করেই দেখা দেয় খুশকি। চুল যেন নিষ্প্রাণ হয়ে যায়। কেশচর্চা শিল্পীরা বলছেন, আসল সমস্যা লুকিয়ে আবহাওয়ার বদলে।

বর্ষা মানেই ভ্যাপসা গরম। দরদরিয়ে ঘাম। তার ফলেই মাথার ত্বক ঘামে ভিজে যায়। তা ছাড়া, বাতাসের আর্দ্রতাও সরাসরি চুলের উপর প্রভাব ফেলে। এই সময়ে পরিবেশগত কারণেই মাথার ত্বকের সিবেসিয়াস গ্রন্থি থেকে সিবাম নিঃসরণ বেড়ে যায়। ফলে মাথার গোড়া তেলচিটে হয়ে যায়। অথচ চুলের ডগা পর্যন্ত সেই তেল আসে না। ফলে, চুলের প্রান্ত দেখায় রুক্ষ। চুল আঁচড়ে বেরোলেও হয়ে যায় উসকো-খুসকো।

চুল ঝরার সমস্যা কেন বাড়ে?

ঘামে ভেজা মাথার ত্বক রোগ-জীবাণু বৃদ্ধির জন্য আদর্শ হয়ে ওঠে। এই স্যাঁতসেতে পরিবেশে ছত্রাকও বাসা বাঁধে। ফলে মাথার ত্বকে দুর্গন্ধ হয়। খুশকিও দেখা দেয়। চুলের গোড়া দুর্বল হয়ে যাওয়ায় চুলও ঝরে।

সমাধান কী

· চুল পরিষ্কার রাখাই হল সবচেয়ে বড় সমাধান। সপ্তাহে ২-৩ দিন ভাল মানের শ্যাম্পু দিয়ে চুল ধোয়া এবং তার পরে কন্ডিশনার ব্যবহার করা উচিত।

· সপ্তাহে একদিন চুলে শ্যাম্পু করার পরে চুল শুকিয়ে তেল মাসাজ় করা ভাল। এতে রক্তসঞ্চালন ভাল হয়।পাশাপাশি চুলের রুক্ষ ভাবও কমে।

· বর্ষার মরসুমে মাথার ত্বক পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত। মাথার ত্বক তেলচিটে থাকলে, খুশকির সমস্যা শুরু হলে উপযুক্ত কোনও শ্যাম্পু বাছাই জরুরি। প্রয়োজনে ত্বকের রোগের চিকিৎসকের পরমার্শ নেওয়া দরকার।

· বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও, চুলে আর্দ্রতার অভাব হতে পারে। সেই কারণে কন্ডিশনারের ব্যবহার, লিভ ইন-কন্ডিশনার জরুরি।

Advertisement
আরও পড়ুন