Swapan Dasgupta

আগামী সপ্তাহে রাজ্যের বাজেট, তার আগে দিল্লি যাচ্ছেন অর্থমন্ত্রী স্বপন! বুধবার দেখা করতে পারেন নির্মলা সীতারমণের সঙ্গে

গত বুধবার অর্থমন্ত্রী হিসাবে তাঁর নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েই উত্তরবঙ্গ সফরে যান স্বপন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৬:০৮
অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ফাইল চিত্র।

অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ফাইল চিত্র।

আগামী ২২ জুন বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তার আগে মঙ্গলবার দিল্লি যাচ্ছেন তিনি। সূত্রের খবর, সেখানে তিনি সাক্ষাৎ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে। এ ছাড়াও নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যান তথা প্রাক্তন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর সঙ্গেও দেখা করবেন স্বপন। বুধবার তাঁদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

Advertisement

রাসবিহারী কেন্দ্র থেকে এ বারের নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন স্বপন। বিপুল ভোটে জয়ী হন। তার পর গত ১ জুন রাজ্যের পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নেন। গত বুধবার অর্থমন্ত্রী হিসাবে তাঁর নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েই উত্তরবঙ্গ সফরে যান স্বপন। সেই সময় স্বপন বলেন, ‘‘সবার সঙ্গে কথা বলে আগে সমস্যার কথা জানতে হবে। সেগুলি বোঝার চেষ্টা করছি।’’ আগের সরকারের আমলে যে বিশাল ঋণের বোঝা রয়েছে রাজ্যের ঘাড়ে, উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্যের নতুন অর্থমন্ত্রী সেই প্রসঙ্গও তুলে ধরেন।

স্বপন বলেন, ‘‘কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোই চ্যালেঞ্জ। আগে সব জিনিসের উপর কর চাপিয়ে দেওয়া হত। এখন যেন সেটা না করা হয়, তা দেখতে হবে।’’ তবে কোথায় কোথায় খামতি রয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই সব সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বপন। দায়িত্ব নেওয়ার পর রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়েও উদ্বেগও প্রকাশ করেন রাজ্যের অর্থমন্ত্রী। ফলে রাজ্য বাজেটের আগে তাঁর দিল্লিতে যাওয়ার বিষয়টি যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা মনে করছেন রাজনীতিকেরা।

Advertisement
আরও পড়ুন