NEET UG Re exam 2026

২৪ ঘণ্টার মধ্যে ১০ লক্ষ পরীক্ষার্থী পেলেন অ্যাডমিট কার্ড, নিট ইউজি নিয়ে জানাল এনটিএ

অ্যাডমিট কার্ড সংগ্রহের সমস্যার অভিযোগ উঠতেই এনটিএ তাদের এক্স হ্যান্ডল মারফত জানিয়েছিল, পরীক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করার কাজ চলছে। সার্ভারের উপর অতিরিক্ত চাপ পড়ে যাওয়ায় ওয়েবসাইট-এ সমস্যা দেখা দিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৭:২০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

২১ জুনের পুনঃপরীক্ষা দিচ্ছেন প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী। অভিযোগ উঠেছিল অ্যাডমিট কার্ড প্রকাশ করা হলেও অনেকেই তা সংগ্রহ করতে পারছেন না। গত ১৫ জুন জানা গিয়েছিল মাত্র ৪ লক্ষ পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পেরেছেন। মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি-এর (এনটিএ) তরফে জানানো হয় ১৬ জুন সকাল পর্যন্ত মোট ১০ লক্ষ পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পেরেছেন।

Advertisement

অ্যাডমিট কার্ড সংগ্রহের সমস্যার অভিযোগ উঠতেই এনটিএ তাদের এক্স হ্যান্ডল মারফত জানিয়েছিল, পরীক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করার কাজ চলছে। সার্ভারের উপর অতিরিক্ত চাপ পড়ে যাওয়ায় ওয়েবসাইট-এ সমস্যা দেখা দিয়েছে। তাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি অনেকেই, স্বীকার করেছে এনটিএ।

মঙ্গলবার সকালে জানানো হয়, তাদের প্রযুক্তি দল কাজ করছে। ২৪ ঘণ্টার মধ্যেই মোট পরীক্ষার্থীর প্রায় অর্ধেক শতাংশ পড়ুয়া ইতিমধ্যেই তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন।

নিট ইউজি নেওয়া হবে দেশের ৫৫২টি শহর এবং বিদেশের ১৪টি শহরে। প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী ফের পরীক্ষায় বসতে চলেছেন, লক্ষ্য চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করা।

কী ভাবে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড?

নিট-এর নিজস্ব ওয়েবসাইট neet.nta.nic.in-এ যেতে হবে।

নিট ইউজি রি-এগ্‌জ়াম অ্যাডমিট কার্ড অংশে ক্লিক করতে হবে।

এখানে অ্যাপ্লিকেশন নম্বর দিতে হবে, পাসওয়ার্ড বা জন্মতারিখ ব্যবহার করলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সুযোগ মিলবে।

অ্যাডমিট কার্ডের কাগজের নথি সঙ্গে রাখতে হবে। তাই পরীক্ষার জন্য ডাউনলোড করা অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

২১ জুনের পুনঃপরীক্ষা দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। পরীক্ষার পাশাপাশি নানা প্রশাসনিক কাজের জন্য এই অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হচ্ছে। ওই দিন পরীক্ষার্থীদের সঙ্গে অ্যাডমিট কার্ডের ছাপানো সংস্করণ এবং সচিত্র পরিচয়পত্রের নথি নিয়ে যেতে হবে।

Advertisement
আরও পড়ুন