Govt Jobs for Engineers 2026

রাইটস লিমিটেড খুঁজছে রেসিডেন্ট ইঞ্জিনিয়ার, কোন বিষয়ে ডিগ্রি থাকলে মিলবে সুযোগ?

রাষ্ট্রায়ত্ত সংস্থায় রেসিডেন্ট ইঞ্জিনিয়ার প্রয়োজন। ওই পদে মোট পাঁচ জনকে নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১২:৫৬

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ইমারত তৈরির উপাদান নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা রয়েছে, নির্মাণ কাজে দক্ষ ব্যক্তিরা পেতে পারেন রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ।

Advertisement

রাইটস লিমিটেড সংস্থায় রেসিডেন্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। শূন্যপদ পাঁচটি। উল্লিখিত পদের জন্য সিভিল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকদের আবেদন গ্রহণ করা হবে। তবে উল্লিখিত বিষয়ে যাঁরা ডিপ্লোমা অর্জন করেছেন, তাঁরাও আবেদন পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে ওই ডিগ্রি বা ডিপ্লোমা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি, তাঁদের নির্মাণ কাজে পাঁচ থেকে আট বছরের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

সংস্থার তরফে মোট এক বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। পরে কাজের ভিত্তিতে ওই মেয়াদ বৃদ্ধি হতে পারে। সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের ৪০ বছরের মধ্যে বয়স হওয়া বাঞ্ছনীয়। এ জন্য অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিযুক্তের জন্য প্রতি মাসে ৩২ হাজার ৪৯২ টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।

আবেদনের জন্য আলাদা করে ৩০০ টাকা জমা দিতে হবে। অনলাইনে ২৭ এপ্রিলের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে পরিচয়পত্র, জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথির প্রতিলিপিও পাঠাতে হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। কবে পরীক্ষা হবে, তা জানতে সংস্থার ওয়েবসাইট-এ নজর রাখতে হবে।

Advertisement
আরও পড়ুন