(বাঁ দিকে) রাঘব চড্ঢা, (ডান ডিকে) পরিণীতি চোপড়া। ছবি: সংগৃহীত।
আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে সমাজমাধ্যমে একটা বড় অংশের কটাক্ষের শিকার রাঘব চড্ঢা। যদিও রাঘব একা নন। তিনি আপের আরও ছয় সাংসদকে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই ঘটনার পরে রাঘবের সমাজমাধ্যমে অনুসরণকারীর সংখ্যা কমেছে প্রায় ২০ লক্ষ। যদিও নারীহৃদয়ে এখন বিরাজমান রাঘব। এমন বিতর্ক সমালোচনার মধ্যেও রাঘবের প্রতি নিজের ভালবাসা জানালেন অর্চনা গৌতম।
অর্চনা গৌতম।
‘বিগ বস্ ১৬’-এর প্রতিযোগী ছিলেন অর্চনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, রাঘব চড্ঢার প্রতি তিনি আকৃষ্ট ছিলেন। অর্চনার কথায়, ‘‘রাঘবের প্রেমে পড়ে গিয়েছিলাম। কিন্তু বর্তমানে ও পরিণীতির সঙ্গে বিবাহিত।’’ যেহেতু রাঘব এখন বিবাহিত, তাই বর্তমানে অর্চনার নজর কেড়েছেন সাংসদ চিরাগ পাসোয়ান। অর্চনা জানান, তাঁর আসলে একটু উগ্র, নির্ভীক পুরুষ পছন্দ। আসলে অর্চনা নিজে ভীষণ অকুতোভয়। তাই অন্যকে রক্ষা করতে ভালবাসেন, এমন নির্ভীক জীবনসঙ্গীই তাঁর পছন্দ।