Aamir khan on Gauri Spratt

‘গৌরী আমাকে পরিপূর্ণ করেছে এত দিনে’, নিজের একটি ভুলের কথাও জানালেন আমির

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানান, গৌরীর সঙ্গে সম্পর্ক তাঁকে পরিপূর্ণ বোধ করায়। গৌরী তাঁর জীবনে আসায় নিজেকে খুব ভাগ্যবান বলেও মনে করেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ২১:০৮
Aamir khan said he feels compete with Gauri

গৌরী প্রসঙ্গে আর কী বললেন আমির? ছবি: সংগৃহীত।

আমির খান বর্তমানে সম্পর্কে রয়েছেন গৌরী স্প্র্যাটের সঙ্গে। এর আগে দু'বার বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড তারকা জানান, গৌরীর সঙ্গে সম্পর্ক তাঁকে পরিপূর্ণ বোধ করায়। গৌরী তাঁর জীবনে আসায় তিনি নিজেকে খুব ভাগ্যবান বলেও মনে করেন।

Advertisement

এই প্রসঙ্গে আমির বলেন, “আমি খুব ভাগ্যবান যে গৌরীর সঙ্গে আমার দেখা হয়েছিল এবং আমরা সম্পর্কে আছি। ও খুব ভাল মানুষ। ওর সঙ্গে থাকলে আমি শান্তি পাই। যদিও কিরণ আর রিনার সঙ্গেও আমার সম্পর্ক খুব গভীর ছিল, কিন্তু সেটা টেকেনি। এখন মনে হয়, আমার জীবনে গৌরীর আসাটা আমার কাছে আশীর্বাদের মতো। আমরা একসঙ্গে খুব সুখে আছি। আমার মনে হয় এত দিনে আমি পরিপূর্ণ হয়েছি।”

আমির জীবনে নিজের ভুল নিয়েও এই সাক্ষাৎকারে কথা বলেন। তাঁর কথায়, “জীবনে সবাই ভুল করে, কেউই নিখুঁত নয়। যদি তুমি নিজের ভুল বুঝতে পারো এবং মেনে নিতে পারো, তা হলে তুমি ছোট হয়ে যাবে না। আমিও আমার ভুল থেকে শিখছি। চেষ্টা করছি যেন সেই ভুলগুলো আর না করি। এতে আমি এক জন মানুষ হিসাবে এবং এক জন অভিনেতা হিসেবে বড় হচ্ছি। আমি খুব সরল মানুষ, যা মনে হয়, সেটাই বলি।”

আমির আগে কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকতেন। কিন্তু গৌরী আসার পর থেকে তিনি ব্যক্তিগত জীবনেও সময় দেওয়ার চেষ্টা করছেন।

তিনি বলেন, “আমি বুঝেছি, আমার সবচেয়ে বড় ভুল ছিল কাছের মানুষ আর সম্পর্কগুলোকে সময় না দেওয়া। আমি শুধু কাজে থাকতাম। কোভিডের সময়ে আমি নতুন করে নিজের জীবনকে নিয়ে ভাবার সুযোগ পাই। তখন কাজ করতে পারিনি, আর বুঝলাম আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি। এই সময় আর ফিরে আসবে না।”

গৌরীকে বিয়ে করবেন কি না তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি আমির। এর আগে তিনি রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন।

Advertisement
আরও পড়ুন