Aamir khan

পাশে সাই পল্লবী, কেঁদে চলেছেন আমির! হঠাৎ কী কারণ এতটা আবেগপ্রবণ হয়ে পড়লেন?

দক্ষিণে জনপ্রিয়তা অর্জনের পর সাই পল্লবী এ বার হিন্দি সিনেমায়। আমিরপুত্র জুনেইদের বিপরীতে আত্মপ্রকাশ। সাইকে নিয়ে কী বললেন আমির খান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ২০:৫০
আবেগপ্রবণ আমির খান।

আবেগপ্রবণ আমির খান। ছবি: সংগৃহীত।

১ মে মুক্তি পেতে চলেছে ‘এক দিন’। আমির খানের ছেলের দ্বিতীয় ছবি। দক্ষিণের ছবির জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর হিন্দি ছবিতে আত্মপ্রকাশ। সম্প্রতি এই ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে ছেলেকে জুনেইদের সঙ্গে হাজির ছিলেন আমির খান। গোটা ছবিটা দেখেন ছবির নায়িকা সাই পল্লবীর পাশে বসে। ছবির শেষে কাঁদতে দেখা যায় আমিরকে।

Advertisement

ছেলে জুনেইদের প্রথম ছবি ‘লভইয়াঁপ্পা’ বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। তাই ছেলের দ্বিতীয় ছবি যাতে সফল হয় তার জন্য ছবির প্রস্তুতিপর্ব থেকে জুড়ে ছিলেন তিনি। ছবিটি বড়পর্দায় দেখার পর আমির বলেন, ‘‘সাই এই মুহূর্ত আমাদের দেশের সেরা অভিনেত্রী। অত্যন্ত ভাল কাজ করেছে। আমি ওর কাজ দেখে উড়ে গিয়েছি। আমার ছেলে জুনেইদও ঠিকঠাক কাজ করেছে। নিজের ছেলের প্রশংসা করাটা ঠিক মনে হয় না।’’

আমিরের তরফ থেকে এমন প্রশংসা পেয়ে আপ্লুত সাই। তিনি বলেন, ‘‘হিন্দি ছবিতে কাজ করার বিষয়ে একটু চিন্তায় ছিলাম। ধন্যবাদ, আমির স্যরকে, এমন একটা সিনেমার অংশ হওয়ার জন্য, আমাকে তিনি বাছার জন্য। আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। আমার প্রথম হিন্দি সিনেমা, এত সুন্দর একটা অভিজ্ঞতার জন্য পুরো টিমকে অনেক ধন্যবাদ। জুনেইদ সহ-অভিনেতা হিসাবে অসাধারণ। আসলে, সে একেবারে বাধ্য বাচ্চার মতো। খুব ভাল মানুষ। আমার দারুণ সময় কেটেছে।’’

Advertisement
আরও পড়ুন