RITES Recruitment 2025

রাইটস লিমিটেডে ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে

নিযুক্ত ব্যক্তির বেতনক্রম হবে মাসে ৭০,০০০-২,০০,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৬
RITES Limited

রাইটস লিমিটেড। সংগৃহীত ছবি।

কেন্দ্রীয় রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় কাজের সুযোগ। সম্প্রতি রাইটস লিমিটেডের তরফে এই মর্মে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থায় একটি পদমর্যাদায় কাজের সুযোগ মিলবে। যেখানে কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে।

Advertisement

সংস্থায় টেক ডকুমেন্টেশন কোয়ালিটি কন্ট্রোল লিড কাম প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। চুক্তিভিত্তিক এই পদে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্ত ব্যক্তির কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির বেতনক্রম হবে মাসে ৭০,০০০-২,০০,০০০ টাকা।

টেক ডকুমেন্টেশন কোয়ালিটি কন্ট্রোল লিড পদে আবেদনের জন্য প্রার্থীদের কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে বিই বা বিটেক ডিগ্রি বা এমসিএ ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশন এবং ন্যূনতম ১০ বছরের পেশাগত অভিজ্ঞতারও। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ৬০০ টাকা। আগামী ৩ মার্চ আবেদনের শেষ দিন। এর পর অফলাইন বা অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ হবে। ইন্টারভিউ হবে ৫ মার্চ। এই বিষয়ে আরও জানতে হলে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন