Govt Jobs for Engineers 2026

বিশেষ যন্ত্র তৈরির পূর্ব-অভিজ্ঞতা রয়েছে! দক্ষ ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা

রেলের প্যাসেঞ্জার অ্যাড্রেস প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমস (প্যাপিস) শীর্ষক যন্ত্র বা তার নকশা তৈরি করা কিংবা তা রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞদের নিয়োগ করবে রাইটস লিমিটেড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১১:৫৬
রাইটস লিমিটেড।

রাইটস লিমিটেড। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

ইঞ্জিনিয়ারেরা রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরি পেতে পারেন। তাঁদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

রাইটস লিমিটেড সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে। নিযুক্তদের প্যাসেঞ্জার অ্যাড্রেস প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমস (প্যাপিস) বিভাগের অধীনে কাজ করতে হবে। তাই ওই যন্ত্র তৈরি করা কিংবা ওই যন্ত্রের নকশা তৈরির কাজে অন্তত এক থেকে চার বছরের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। ওই যন্ত্রের মাধ্যমে রেলযাত্রীদের ট্রেন চলাচল সংক্রান্ত বার্তা দেওয়া হয়ে থাকে।

ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক কিংবা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে, এ ক্ষেত্রে প্রার্থীদের পূর্ব-অভিজ্ঞতা হিসাবে গবেষণামূলক কাজ, ইন্টার্নশিপ, শিক্ষকতাকে গ্রহণ করা হবে না। শুধুমাত্র কোনও সরকারি কিংবা বেসরকারি সংস্থার অধীনে কাজের অভিজ্ঞতা এ ক্ষেত্রে গ্রহণযোগ্য।

উল্লিখিত পদে নিযুক্তদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের যোগ্যতা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। বেতন হিসাবে ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা ধার্য করা হয়েছে।

আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের জন্য ৫ মে পর্যন্ত পোর্টাল চালু থাকবে। বাছাই করা প্রার্থীদের ৬ মে অ্যাডমিট কার্ড পাঠানো হবে। ইন্টারভিউ আয়োজিত হবে ১২ এবং ১৩ মে।

Advertisement
আরও পড়ুন