Govt Jobs for Post Graduates 2026

রসায়নে উচ্চ শিক্ষা! বিশেষ শর্তে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা

ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এ প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। ওই কাজের জন্য স্নাতকোত্তরদের আবেদন চাওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৩:০০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে, ওই পদে এক জন ব্যক্তি প্রয়োজন। সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের স্নাতকোত্তর হওয়া প্রয়োজন। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁকে প্রকল্পে কাজে নিয়োগ করা হবে।

Advertisement

ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এ প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে কাজ করতে হবে। ওই সংস্থার একটি গবেষণা প্রকল্পে তথ্য ও নমুনা সংগ্রহ, তা থেকে রিপোর্ট তৈরির করার কাজে সহায়তা করতে হবে। তাই স্নাতকোত্তরদের ওই কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

রসায়ন বিষয়ে স্নাতকোত্তরেরা সংশ্লিষ্ট পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) কিংবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগের পর নিযুক্তের জন্য মাসে ৩১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। এ ক্ষেত্রে যাঁর কাজের পূর্ব-অভিজ্ঞতা রয়েছে, কিন্তু কোনও সর্বভারতীয় পরীক্ষা দেননি, নিয়োগের পর তাঁকে পারিশ্রমিক হিসাবে ২৫ হাজার টাকা দেওয়া হবে।

আগ্রহীদের অনলাইন মাধ্যমে আবেদন জমা দিতে হবে। যাঁদের বাছাই করা হবে, তাঁরা পরবর্তী ধাপে অনলাইনে ইন্টারভিউ দিতে পারবেন। এর পরই চূড়ান্ত পদের জন্য বাছাই করা হবে। আবেদনপত্র ২২ এপ্রিল পর্যন্ত পাঠানো যাবে।

Advertisement
আরও পড়ুন