Zodiac Signs with Good Money Luck

বাবার সম্পত্তি নয়, নিজের দমে ব্যাঙ্ক ব্যালান্স নিয়ে যান কোটিতে! গরিব হয়ে জন্মালেও বিত্তশালী জীবন কাটায় ছয় রাশি

শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের ছয় রাশির মধ্যে অর্থভাগ্য বদলে ফেলার গুণ রয়েছে। এই ছয় রাশির জাতক-জাতিকারা নিজের দমে ধনকুবেরে পরিণত হতে পারেন।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৪:১৪
rich

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সব মানুষ আর্থিক দিক দিয়ে সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন না। অনেকেই জন্ম থেকে অভাবে দিন কাটান। তবে আমরা অর্থাভাবে মরব না টাকার বিছানায় শুয়ে, তা নির্ভর করে আমাদের ভাগ্যের উপর। ভাগ্যে যদি থাকে, তা হলে গরিব পরিবারে জন্মেও পরবর্তী কালে নিজের দমে বিত্তশালী জীবন কাটানো যায়। কিন্তু ভাগ্যে না থাকলে এমনটা হয় না। অবশ্যই তার জন্য কঠোর পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন রয়েছে। শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের ছয় রাশির মধ্যে এই গুণ রয়েছে। এই ছয় রাশির জাতক-জাতিকারা নিজের দমে ধনকুবেরে পরিণত হতে পারেন। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

Advertisement

কোন রাশির জাতক-জাতিকারা কোটিপতি হওয়ার ভাগ্য নিয়ে জন্মান?

মেষ: ঝুঁকিপূর্ণ কাজ করার ক্ষেত্রে মেষ জাতক-জাতিকারা কখনও পিছপা হন না। এঁরা যে কোনও কাজ দায়িত্ব নিয়ে করেন। সময়ের কাজ সময়ে করতে ভালবাসেন। সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার দারুণ ক্ষমতা রয়েছে মেষ জাতক-জাতিকাদের মধ্যে। তাই এঁরা সহজেই নিজেদের অর্থভাগ্য বদলে ফেলেন। কম বয়সেই প্রচুর টাকার মালিক হয়ে যান মেষ জাতক-জাতিকারা।

সিংহ: সিংহ জাতক-জাতিকাদের নেতৃত্বদানের ক্ষমতা হয় তুখোড়। সেই সংক্রান্ত যে কোনও কাজে এঁরা দারুণ সফলতা লাভ করেন। ব্যবসায়ী হিসাবেও এঁরা প্রচুর সফলতা পান। সেই কারণে উপার্জনের ক্ষেত্রে এঁদের কখনও সমস্যার সম্মুখীন হতে হয় না। সিংহ জাতক-জাতিকাদের সঞ্চয়ের হাতও হয় খুব ভাল। সেই কারণে ধনকুবেরে পরিণত হতে এঁদের বিশেষ সময় লাগে না।

কন্যা: শাস্ত্রমতে, কন্যা জাতক-জাতিকাদের মধ্যে যে কোনও ছোট বিষয়ে নজর দেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে। এঁরা যে কোনও কাজ নিখুঁত ভাবে করেন। প্রতিটি পদক্ষেপ কন্যা জাতক-জাতিকারা ভেবেচিন্তে করে থাকেন। সেই কারণে এঁদের অর্থাগমে কোনও সমস্যার সম্মুখীন হতে হয় না। টাকা-পয়সার অভাব এঁদের কাছে ঘেঁষতে পারে না।

বৃশ্চিক: বৃশ্চিক জাতক-জাতিকারা ছোট থেকেই পরিকল্পনা করে এগোতে পছন্দ করেন। এঁরা হঠকারিতায় কোনও কাজ করতে ভালবাসেন না। বৃশ্চিক জাতক-জাতিকাদের ষষ্ঠেন্দ্রিয় অত্যন্ত সজাগ হয়। কোন দিকে গেলে এঁদের লাভ বেশি হবে তা এঁরা কম বয়সেই বুঝে যান। সেইমতো এগিয়ে চলেন। এর ফলে সহজেই নিজেকে কোটিপতিতে পরিণত করতে সক্ষম হন।

মকর: শনির রাশি মকরের জাতক-জাতিকারা নিয়মের বেড়াজালে জীবন কাটাতে ভালবাসেন। এঁরা যে কোনও কাজ সঠিক নিয়ম মেনে করতে পছন্দ করেন। কম বয়সেই জীবনের লক্ষ্য স্থির করে নেন। সেই মাফিক কাজ করে সহজেই নিজের অর্থভাগ্য বদলে ফেলতে পারেন। সঞ্চয়ের ব্যাপারেও মকর জাতক-জাতিকারা অত্যন্ত পারদর্শী হন।

কুম্ভ: যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার বিষয়ে কুম্ভ জাতক-জাতিকারা অত্যন্ত পারদর্শী হন। নতুন নতুন জিনিস শিখতে এঁরা অত্যন্ত আগ্রহী। সেই কারণে কর্মসংস্থানে এঁদের কখনও সমস্যার সম্মুখীন হতে হয় না। কম বয়সেই বড় অঙ্কের চাকরির হাতছানি পেয়ে যান কুম্ভ জাতক-জাতিকারা। সেই কারণে বিত্তশালী জীবন কাটানোর জন্য এঁদের অপরের উপর ভরসা করতে হয় না।

Advertisement
আরও পড়ুন