Signs and Remedies of Black Magic Affects

কাজে মন বসছে না? মেজাজ সর্বদা সপ্তমে চড়ে রয়েছে? কেউ ‘বাণ’ মারেননি তো? লক্ষণ এবং প্রতিকার জানাচ্ছে জ্যোতিষ

খারাপ নজর, কালোজাদু, বাণ মারা প্রভৃতির উদ্দেশ্য একটাই, নির্দিষ্ট মানুষের ক্ষতি করা। এগুলি সঠিক উপায়ে করা গেলে ফল হতে পারে মারাত্মক। জীবনের সব সুখ নিমেষে হারিয়ে যেতে পারে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৩:০১

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

খারাপ নজর, কালোজাদু, ‘বাণ’ মারা প্রভৃতি শব্দের সঙ্গে অনেকেই পরিচিত। এগুলি শুনলেই বহু মানুষ শিউরে ওঠেন, অনেকে আবার এ সবে বিশ্বাস রাখেন না। তবে শাস্ত্রে এ সম্বন্ধে নানা ব্যখ্যা রয়েছে। খারাপ নজর, কালোজাদু, ‘বাণ’ মারা প্রভৃতির উদ্দেশ্য একটাই, নির্দিষ্ট মানুষের ক্ষতি করা। এগুলি সঠিক উপায়ে করা গেলে ফল হতে পারে মারাত্মক। জীবনের সব সুখ নিমেষে হারিয়ে যেতে পারে। রাজার অবস্থা থেকে মাটিতে মিশে যেতে বিশেষ সময় লাগে না। তবে তা এক দিনে হয় না। অল্প সময়ে হলেও, তা বোঝার এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার সময় আমরা পাই। কিন্তু অনেকেই সেই লক্ষণগুলি বুঝতে পারেন না বলে প্রয়োজনীয় প্রতিকারগুলি করে উঠতে পারেন না। কেউ আপনাকে ‘বাণ’ মেরেছেন কি না তা বোঝার উপায়গুলি জেনে নিন। তেমনটা হলে কী করবেন, সেই উপায়ও দেখে নিন।

Advertisement

‘বাণ’ মারার প্রাথমিক লক্ষণগুলি কী?

শারীরিক দুর্বলতা: পর্যাপ্ত ঘুমের পরও ঝিমুনি ভাব কাটতে চায় না। দুর্বলতা গ্রাস করে। অনেকের ক্ষেত্রে খাওয়ার ইচ্ছাশক্তি লোপ পায়, বহু মানুষ আবার বেশি করে খাবার খেতে শুরু করেন। কোনও ছাড়া গা বমি বমি করে বলেও মনে করা হয়।

মনোযোগের সমস্যা: কোনও কাজে মন বসানো যায় না। মনঃসংযোগের প্রবল সমস্যা দেখা দেয়। অস্থিরতা বৃদ্ধি পায়। ধৈর্যশক্তি কমে যায়।

খিটখিটে মেজাজ: ছোটখাটো বিষয়ে মাথা গরম হয়ে যায়। মেজাজ বেশির ভাগ সময়ই সপ্তমে চড়ে থাকে। কারও সঙ্গে ভাল ভাবে কথা বলতে বেগ পেতে হয়।

ভঙ্গুর নখ: শাস্ত্রমতে, কোনও কারণ ছাড়াই হাতের আঙুলের নখ ভেঙে যাওয়াও ‘বাণ’ মারার কবলে পড়ার লক্ষণ।

চুল উঠে যাওয়া: প্রচলিত বিশ্বাস অনুযায়ী, হঠাৎ করে কোনও কারণ ছাড়া চুল উঠে যাওয়াও ‘বাণ’ মারার কুপ্রভাবের লক্ষণ। যদিও অন্যান্য কারণেও এমনটা হয়। এ ক্ষেত্রে সবার প্রথমে চিকিৎসকের পরামর্শ নেওয়াই যুক্তিযুক্ত।

প্রতিকার:

  • উপরিউক্ত সমস্ত লক্ষণ না হলেও, বেশির ভাগই যদি আপনার মধ্যে দেখা যায় তা হলে পালন করা যেতে পারে বিশেষ কিছু প্রতিকার। তা হলে ‘বাণ’ মারার কুপ্রভাব থেকে মুক্তি পেলেও পেতে পারেন।
  • ‘বাণ’ মারার ক্ষতিকারক প্রভাব থেকে মুক্তি পেতে এক মুঠো চাল নিয়ে তাতে এক টাকার কয়েন দিয়ে নিজের সমস্যার কথা জানান এবং সেটি কোনও মন্দিরের কোনায় রেখে চলে আসুন।
  • প্রতি দিন সন্ধ্যাবেলা সদর দরজার সামনে একটা চারমুখী প্রদীপ জ্বালান এবং তাতে এক টাকার কয়েন রাখুন। এর ফলে যদি বাড়ির উপর সেই ক্ষতিকারক প্রভাব থেকে থাকে, তা দূর হবে। আপনিও খারাপ প্রভাবের কবল থেকে মুক্তি পাবেন।
  • প্রভাব যদি মারাত্মক হয় এবং কোনও কিছুতেই যদি সুরাহা না মেলে সে ক্ষেত্রে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া জরুরি।
Advertisement
আরও পড়ুন