Mars-Mercury Conjunction in Pisces April 2026

মীনে মঙ্গল-বুধের সংযোগ, এপ্রিলের শেষে ছক্কা হাঁকাবে চার রাশির ব্যক্তিরা! আয় থেকে কর্ম, সব ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

চলতি মাসের শুরুর দিকে মঙ্গল এবং বুধও প্রবেশ করেছে এই রাশিতে। এর ফলে মঙ্গল এবং বুধের মধ্যে তৈরি হয়েছে এক বিশেষ সংযোগ বা যুতি, যা স্থায়ী হবে এপ্রিলের শেষ পর্যন্ত।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ০৯:২৬
pisces

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বর্তমানে মীনে চলছে তিন গ্রহের মেলা। শনি গত বছর থেকেই অবস্থান করে রয়েছে মীনে। চলতি মাসের শুরুর দিকে মঙ্গল এবং বুধও প্রবেশ করেছে এই রাশিতে। এর ফলে মঙ্গল এবং বুধের মধ্যে তৈরি হয়েছে এক বিশেষ সংযোগ বা যুতি, যা স্থায়ী হবে এপ্রিলের শেষ পর্যন্ত। তার পর দুই গ্রহই এক এক করে মেষে চলে যাবে। এপ্রিলের শেষ ক’টা দিন খুব ভাল হতে চলেছে চার রাশির জন্য। তালিকায় কারা রয়েছে, দেখে নিন।

Advertisement

কোন চার রাশি ভাল ফল পাবে?

বৃষ: মঙ্গল-বুধের যুতি বৃষ জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে। আয়ের ভাগ্য খুব ভাল বলা যেতে পারে। নতুন আয়ের উৎসের সন্ধান পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা দারুণ মুনাফা পাবেন। কোনও খাতে বিনিয়োগ করার ইচ্ছা থাকলেও নির্দ্বিধায় এগিয়ে যেতে পারেন। ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে না।

মিথুন: বুধ দ্বারা নিয়ন্ত্রিত হন মিথুন জাতক-জাতিকারা। সেই কারণে মঙ্গলের সঙ্গে বুধের যুতি মিথুন জাতক-জাতিকাদের জন্য খুব ভাল সময় বয়ে নিয়ে এসেছে। এই রাশির ব্যক্তিদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এর ফলে নিজের উদ্যোগে নতুন কোনও কাজ শুরু করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা সকলের প্রশংসা কুড়োবে। কোনও নতুন দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে।

বৃশ্চিক: বৃশ্চিক জাতক-জাতিকারাও বুধ-মঙ্গল যুতির ফলে খুব ভাল ফল পাবেন। অর্থভাগ্যে উন্নতি দেখতে পারবেন। সিদ্ধান্তগ্রহণের ক্ষমতাও আগের থেকে উন্নত হবে। আপনার কথা বলার ধরন সকলকে মোহিত করবে। এর ফলে বৃশ্চিক জাতক-জাতিকারা সহজেই অপরকে দিয়ে প্রয়োজনীয় কাজ করিয়ে নেওয়ার সুযোগ পাবেন।

ধনু: বুধ-মঙ্গলের যুতি সুসময় নিয়ে এসেছে ধনু জাতক-জাতিকাদের জন্য। কর্মক্ষেত্রে আপনার নাম-ডাক বৃদ্ধি পাবে। এমন কোনও কাজের দায়িত্ব আপনার উপর এসে পড়বে যা আপনাকে পেশাজীবনে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। মনোমতো চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরনো বিনিয়োগ থেকে আশাতীত ভাল ফল পাওয়ার সম্ভাবনা।

Advertisement
আরও পড়ুন