Shani Uday April 2026

বুধবার ঘুম ভাঙবে গ্রহরাজের, কৃপাদৃষ্টি বর্ষাবে তিন রাশির উপর! অর্থ থেকে পেশা, দুর্দান্ত ফলপ্রাপ্তির সম্ভাবনা

মার্চের ১৩ তারিখ অস্ত গিয়েছিল শনি। চলতি মাসের ২২ তারিখ গ্রহরাজ উদীয়মান হবেন। এর ফলে শনির কার্যক্ষমতাও বৃদ্ধি পাবে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৩:০১
shanidev

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

যে কোনও গ্রহই নির্দিষ্ট সময় অন্তর অস্ত যায়। তবে গ্রহ অস্ত যাওয়া মানে কিন্তু সেটি উধাও হয়ে যাওয়া নয়। অস্তমিত গ্রহের কার্যক্ষমতা হ্রাস পায়। মার্চের ১৩ তারিখ অস্ত গিয়েছিল শনি। চলতি মাসের ২২ তারিখ গ্রহরাজ উদীয়মান হবেন। এর ফলে শনির কার্যক্ষমতাও বৃদ্ধি পাবে। তাতে লাভ হবে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

Advertisement

শনি উদয়ের ফলে কারা লাভবান হবেন?

বৃষ: গ্রহরাজের ঘুম ভাঙার ফলে লাভবান হবেন বৃষ জাতক-জাতিকারা। জীবনে নানা দিক থেকে সুপরিবর্তন আসবে। যে কোনও খাতে বিনিয়োগ করে ভাল মুনাফা পাবেন। বৃষ জাতক-জাতিকাদের পেশাক্ষেত্রে থাকা সমস্ত বাধাও কেটে যাবে। আটকে থাকা অর্থ পেয়ে যাবেন। তবে সম্পর্কক্ষেত্রে সামান্য সমস্যার আশঙ্কা। ভেবেচিন্তে কথা বলতে হবে। সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন।

মিথুন: শনির উদয় শুভ হতে পারে মিথুন জাতক-জাতিকাদের জন্য। এর ফলে আপনার কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রে দারুণ পরিবর্তন দেখা যাবে। মিথুন জাতক-জাতিকারা অফিসে সকলের নজর কাড়তে পারবেন। আপনার কর্মদক্ষতা প্রশংসা কুড়োবে। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁরা এই সময় ভাল সুযোগ পেতে পারেন। খরচার হাত সামলাতে পারলে খুব ভাল সঞ্চয় হবে।

মকর: শনির রাশি মকরের জাতক-জাতিকারা গ্রহরাজের উদয়ের ফলে দারুণ ফল পেতে চলেছেন। কর্মক্ষেত্রে দুর্দান্ত ফলপ্রাপ্তির সম্ভাবনা। পদোন্নতির সুযোগ পেতে পারেন। আপনার কাঁধে নতুন কোনও কাজের দায়িত্ব আসবে যা আপনাকে পেশাজীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। সম্পর্কক্ষেত্রেও মকর জাতক-জাতিকারা মনোমতো ফল পাবেন। ঝগড়া-অশান্তির আশঙ্কা দেখা যাচ্ছে না।

Advertisement
আরও পড়ুন