ZSI Recruitment 2026

জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-য় গবেষক প্রয়োজন, স্কুবা ডাইভিং জানা থাকলে মিলবে সুযোগ

জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-র গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জে চাকরির সুযোগ রয়েছে। ওই দফতরে সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৩:৫৪
জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।

জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-য় গবেষণা কাজের জন্য যোগ্য প্রার্থীর আবেদন চাওয়া হয়েছে। ওই কাজের দু’জনকে প্রয়োজন।

Advertisement

কোন পদে কর্মী প্রয়োজন?

সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জীববৈচিত্র্য নিয়ে গবেষণার কাজ করতে হবে।

কারা আবেদন করতে পারবেন?

মেরিন বায়োলজি, মেরিন সায়েন্সেস, এনভায়রনমেন্টাল স্টাডিজ়, ওয়াইল্ডলাইফ বায়োলজি, ওয়াইল্ডলাইফ সায়েন্সস বিষয়ে স্নাতকোত্তরদের বেছে নেওয়া হবে। স্কুবা ডাইভিং-এর প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে, এ ক্ষেত্রে স্কুবা ডাইভিং-এর অনুমোদনপত্র থাকা প্রয়োজন।

পারিশ্রমিক:

সিনিয়র রিসার্চ ফেলোদের প্রতি মাসে ৪২ হাজার টাকা দেওয়া হবে।

অনলাইনে কিংবা অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তার আগে আগ্রহীদের ২৭ এপ্রিলের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

Advertisement
আরও পড়ুন