Aneet Padda

সিনেমার ‘যন্ত্রণা’ বাস্তবেও! অ্যালঝাইমার্সে আক্রান্ত প্রিয় মানুষকে হারালেন ‘সইয়ারা’ ছবির অভিনেত্রী অনীত

ছবিতে ‘অ্যালঝাইমার্স’-এ আক্রান্ত হয় অনীতের চরিত্র। প্রথম ছবির গল্পের সঙ্গে যেন অনেকাংশেই মিলে যায় অনীতের বাস্তবজীবন। একই রোগে আক্রান্ত ছিলেন তাঁর জীবনের একমাত্র ভালবাসা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৫:০৭
ভালবাসার মানুষকে হারিয়ে ফেললেন অনীত।

ভালবাসার মানুষকে হারিয়ে ফেললেন অনীত। ছবি: সংগৃহীত।

গত বছর বক্সঅফিসে হইচই ফেলে দিয়েছিলেন দুই নবাগত। অনীত পদ্দা ও অহান পাণ্ডে অভিনীত ছবি ‘সইয়ারা’ দেখে আবেগে ভেসেছিলেন দর্শক। ছবিতে ‘অ্যালঝাইমার্স’-এ আক্রান্ত হয় অনীতের চরিত্র। প্রথম ছবির গল্পের সঙ্গে যেন অনেকাংশেই মিলে যায় অনীতের বাস্তবজীবন। একই রোগে আক্রান্ত ছিলেন তাঁর জীবনের একমাত্র ভালবাসা, তাঁর দাদু। তাঁকে হারালেন নায়িকা।

Advertisement

অনীত সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করে নেন। দাদুর হাত ধরে রেখেছেন নিজের হাতে। সেই সঙ্গে লেখেন, ‘‘আমার জীবনের একমাত্র ভালবাসা আমার থেকে দূরে চলে গেলেও, তোমাকে আমি ভুলব না। তুমি আমাদের স্মৃতি ধরে রাখতে পারবে না। কিন্তু তোমার স্মৃতি আমার হৃদয়ে রয়ে যাবে। আমি কথা দিচ্ছি, খুব ভাল মানুষ হব। তোমার সঙ্গে রসিকতার মুহূর্তগুলো মনে রয়ে যাবে। যখনই সুযোগ পাব তোমার মশকরাগুলো সব জায়গায় বলব। তোমার স্নেহ-মমতা, তোমার ভিতরের আলো সকলের মধ্যে ছড়িয়ে দেব। তোমার গল্পগুলো আজীবন বয়ে নিয়ে যাব। তোমার শিক্ষাই হবে আমার আগামীর পাথেয়।’’ অনীত তাঁর দাদুকে হারিয়ে শোকস্তব্ধ।

অভিনেত্রী নিজে জানিয়েছেন, তাঁর দাদু যেহেতু অ্যালঝাইমার্সে আক্রান্ত ছিলেন সেই কারণে ‘সইয়ারা’ ছবিটির সঙ্গে একাত্ম বোধ করতে পেরেছেন।

Advertisement
আরও পড়ুন