North Korea AI Hyodol

বার্ধক্যে বন্ধু এআই পুতুল, দক্ষিণ কোরিয়ায় নিঃসঙ্গতা কাটাতে চাহিদা বাড়ছে ‘হিয়োডোল’-এর

একাকিত্ব দূর করতে দক্ষিণ কোরিয়ার স্থানীয় প্রশাসন প্রবীণদের হাতে তুলে দিচ্ছে এআই পুতুল।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ০৯:৫৫
Advertisement

দক্ষিণ কোরিয়ায় জন্মহার কমছে। বাড়ছে একা বসবাসকারী প্রবীণ মানুষের সংখ্যা। জনসংখ্যার প্রায় অর্ধেকের বয়স ৫০-এর বেশি। প্রবীণদের নিঃসঙ্গতার মোকাবিলায় স্থানীয় প্রশাসন তাঁদের হাতে তুলে দিচ্ছে এআই পুতুল ‘হিয়োডোল’-কে। দেখতে খেলনার মতো। কিন্তু পুরোটাই চলে কৃত্রিম বুদ্ধিমত্তায়। কথা বলে, গল্প করে, খোঁজ নেয়, সারা দিনের কাজের হিসাবও মনে করিয়ে দেয় ‘হিয়োডোল’। তবে যন্ত্র কি মানুষের বিকল্প হতে পারবে? মানুষের অভাব দূর করবে এআই পুতুল?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement