উৎসবের মেজাজ কেরলের গ্রামগুলোর অলিগলি জুড়ে। রাস্তার দু’পাশ জুড়ে প্রিয় দলের পতাকা আর ব্যানার। মেসি হোক বা নেমার। কে কত বড় ব্যানার লাগাবে, কার কাট-আউট হবে সবচেয়ে উঁচু— ফুটবলপ্রেমীদের মধ্যে তা নিয়ে চলে অন্য প্রতিযোগিতা। দলের সমর্থন ভাগ হলেও কেরলে বিশ্বকাপ চলছে সগৌরবেই।