Prosenjit Chatterjee

‘সমর্থন যাকেই করি না কেন, আমার ছবি সবাই দেখেন’, অবস্থান স্পষ্ট করলেন প্রসেনজিৎ

রাজ্যে পালাবদল। টলিপাড়ায় নানা রদবদল। ইন্ডাস্ট্রি আর নতুন সরকারের সম্পর্কের রসায়ন কী রকম হতে পারে? জানালেন বাংলা সিনেমার বহু দিনের পদাতিক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১২:৫৫
Advertisement

বাংলা সিনেমায় তিনি ‘পাওয়ার হাউস’। সোনালি অতীত ছুঁয়েই এভারগ্রিন, এনার্জিতে ঠিক যেন রকস্টার। পুরনো গান চালিয়ে জিম করেন নিয়ম করে। সিনেমা না দেখে আজও ঘুমোতে যান না। কাজের খিদে অহরহ, শেখার ইচ্ছে অফুরান। নতুন অভিনেতাদের দেখে তাই শিখে নেন অভিনয়ের নতুন ভাষা, সময়ের নাড়ি টিপে চিনে নেন সময়ের দাবি। স্বপ্ন দেখেন, বাংলা সিনেমার ছোট পাড়া থেকে আন্তর্জাতিক স্তরে উড়ান কখনও থামবে না। বিশ্বাস করেন, ইন্ডাস্ট্রির স্বার্থ সবার উপরে, তাহার উপরে নাই। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আনন্দবাজার ডট কম-কে জানালেন তাঁর সিনেমা-দর্শন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement