SRFTI Recruitment 2026

এসআরএফটিআই-এ শিক্ষকতার সুযোগ, কোন বিভাগের জন্য, কারা আবেদন করতে পারবেন?

প্রতি মাসে ৫৬,১০০ টাকা বেতন দেওয়া হবে নিয়োগ প্রার্থীদের। আবেদনকারীদের বয়স ৩৭ বছরের মধ্যে হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ২০:২৬
এসআরএফটিআই।

এসআরএফটিআই। ছবি: সংগৃহীত।

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট-এ শিক্ষক নিয়োগ করা হবে। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্বল্প সময়ের জন্য নিয়োগ করা হবে।

Advertisement

ডিরেকশন বিভাগে শিক্ষক (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর) নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। প্রতি মাসে ৫৬,১০০টাকা বেতন দেওয়া হবে নিয়োগ প্রার্থীদের। আবেদনকারী প্রার্থীদের বয়স ৩৭ বছরের মধ্যে হতে হবে। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ের উপর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের কাজ জানা থাকলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

ইচ্ছুক প্রার্থীদের প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। https://career.srfti.ac.in এই লিঙ্ক থেকে প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ হওয়ার পর, প্রয়োজনীয় নথি-সহ আবেদনপত্র এসআরএফটিআই-এর কার্যালয়ে (ইএম বাইপাস রোড, কলকাতা ৭০০০৯৪) পাঠিয়ে দিতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ মে এবং কার্যালয়ে গিয়ে আবেদনপত্র-সহ প্রয়োজনীয় নথি জমা দেওয়ার শেষ দিন ২৫ মে। প্রথমে আবেদনকারীদের নাম যোগ্যতার মেধা হিসাবে বাছাই করা হবে। বাছাই করা প্রার্থীদের মধ্যে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Advertisement
আরও পড়ুন