প্রতীকী ছবি।
বিরসা কৃষি বিশ্ববিদ্যালয় দিচ্ছে উচ্চস্তরে পড়ার সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে প্রতিষ্ঠানের তরফে। কৃষি, খাদ্য শিল্প এবং গ্রামীণ ব্যবসা ক্ষেত্রে পেশাদার হিসেবে কাজ করার লক্ষ্যে আয়োজন করা হয় এই পাঠ্যক্রমের। ২০০৭-এ প্রথম শুরু হয়েছিল এমবিএ পাঠ্যক্রম। এই কোর্সের মধ্যে দিয়ে অ্যাগ্রিবিজ়নেস ম্যানেজমেন্ট এবং রুরাল মার্কেটিং বিষয়ে থিয়োরির পাশাপাশি প্র্যাক্টিক্যালের প্রশিক্ষণও দেওয়া হয়। দু’বছরের কোর্স। চারটি সেমেস্টারের ভাগ করা থাকে। ফুড টেকনোলজি অ্যান্ড প্রোসেসিং ম্যানেজমেন্ট-সহ কৃষিবিজ্ঞানের একাধিক বিষয়ে বিস্তারিত পড়ানো হবে। ৪০ জন সুযোগ পাবেন। প্রতি সেমেস্টার ভিত্তিতে ৩৫ হাজার টাকা জমা দিতে হবে।
যোগ্যতা যাচাই
আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার, ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ফরেস্ট্রি, হর্টিকালচার, ডেইরি টেকনোলজি, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, হোম সায়েন্স, ফিশারিজ়, বায়োটেকনোলজি বা বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড ফুড প্রসেসিং অথবা টেকনোলজি বিষয়ে স্নাতক হতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://bauranchi.org/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ২৫ মে পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্নের পর লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে। সেখানে উত্তীর্ণ হতে পারলে মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়া যাবে।