SSC Recruitment 2026

পাঠ্যক্রম বহির্ভূত প্রশ্ন! কী ভাবে পাওয়া যাবে পূর্ণমান, ব্যাখ্যা দিল স্টাফ সিলেকশন কমিশন

কনস্টেবল, রাইফেলম্যান-সহ অসম রাইফেলস-এর বিভিন্ন বিভাগে নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে ওই বিধি জারি করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৫:৩৬

ছবি: সংগৃহীত।

পাঠ্যক্রমের বাইরে থেকে কোনও প্রশ্ন করা হলে, তার উত্তর লিখলে নম্বর পাবেন পরীক্ষার্থীরা। ২০২৬ থেকে বিশেষ বিভাগে নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে এই বিধি লাগু করা হবে। ঘোষণা করল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)।

Advertisement

অসম রাইফেলস এগ্জ়ামিনেশন, ২০২৫-এর ‘আনসার কি’ নিয়ে পরীক্ষার্থীরা আপত্তি জানিয়েছিল। তা নিয়ে দিল্লি হাই কোর্ট-সহ বিভিন্ন আদালতে মামলাও দায়ের হয়। তাতে পরীক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেয় এসএসসি। এরপরই কমিশনের বিশেষজ্ঞেরা উল্লিখিত পরীক্ষার ‘আনসার কি’ সংক্রান্ত যাবতীয় আপত্তি খতিয়ে দেখেন।

কমিশনের তরফে জানানো হয়েছে, পাঠ্যক্রমের বাইরে থেকে কোনও প্রশ্নের উত্তর লিখলে, সেই ক্ষেত্রে পরীক্ষার্থীরা নম্বর পাবেন। এ ছাড়াও কোনও প্রশ্ন বুঝে উত্তর লিখতে সমস্যা হলে কিংবা তাতে সঠিক উত্তর বেছে নেওয়ার বিকল্প না থাকলে, সে ক্ষেত্রেও নম্বর দেওয়া হবে।

তবে, পরীক্ষার্থীরা নিজেদের পছন্দের ভাষায় পরীক্ষা দেওয়ার বিকল্প বেছে নেওয়ার পর যেন সেই ভাষাতেই উত্তর লেখেন, তারও নির্দেশ দিয়েছে কমিশন। এ ক্ষেত্রে ভাষা বদল হলে তাতে মূল্যায়ন করতে সমস্যা হতে পারে।

Advertisement
আরও পড়ুন